সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পূজায় পরিপাটি চুল

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

দুর্গাপূজা মানেই মণ্ডপে মণ্ডপে দিনভর ঘুরে বেড়ানো। এ সময় চুলের বাঁধন আরামদায়ক হওয়া ভালো। নতুন পোশাকের সঙ্গে চুলের সাজটাও হওয়া চাই মানানসই। চুলের সাজ নিয়ে লিখেছেন আয়েশা সিদ্দিকা স্বর্ণা

শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব । চারদিকে সাজ সাজ রব। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে সাজও হওয়া চাই জমকালো। দুর্গাপূজা মানেই দিনভর ঘুরে বেড়ানো।চুলের বাঁধন যেন ঘোরাফেরায় সমস্যা না করে, সেদিকটায় বিশেষ খেয়াল রাখুন। চুলের সাজ পোশাকের সঙ্গে মানানসই হতে হবে।বাড়িতে কাজের মাঝে চোখেমুখে চুলের জ্বালাতন এড়াতে মা-দিদাদের ছা-পোষা হাতখোঁপাই এখন ফ্যাশন! সারা দিন খোলা চুল নিয়ে চলতে সমস্যা হলে হাতখোঁপা করুন। এই খোঁপা সাধারণ হলেও ফ্যাশনের ক্ষেত্রে মাথায় রাখুন কিছু টিপস‌।

খোঁপা বাঁধার সময় চুল ভালো করে আঁচড়ে নিন। চেষ্টা করুন কানের পাশ দিয়ে চুলগুলোকে নিয়ে যেতে। এতে পরিষ্কার এবং ফ্রেশ লুক তৈরি হবে। সিঁথি করলেও যেন তা একেবারে নিখুঁত হয়।
 

পূজায় পরিপাটি চুল
হাত খোপায় আরাম পাবেন, মডেল : দীঘি, ছবি : এটুজেড

যেমন—শাড়ির সঙ্গে সব ধরনের চুল বাঁধাই ভালো দেখায়। চুল খোলাও থাকতে পারে শাড়ির সঙ্গে।

সালোয়ার-কামিজ বা অন্য কোনো পোশাকের সঙ্গে টেনে খোঁপা না করাই ভালো। এর বদলে বেণি বা খোলা চুল ভালো দেখাবে। রোদ আর গরমের জন্য দিনে চুলের জমকালো সাজ এড়িয়ে যাওয়াই ভালো। শাড়ির সঙ্গে এই সময় বেঁধে নিতে পারেন একটু উঁচু করে পনিটেইল। চাইলে সামনে একটু পাফ করে নিতে পারেন। এই চুলের সাজ যেমন আরাম দেবে, তেমনি আপনাকে দেবে ট্রেন্ডি লুক। রাতের চুলে স্টাইলিশ কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। সামনের চুলগুলো আগে থেকেই হালকা কোঁকড়া করে নিন। বাইরে যখন খোলা চুলে অস্বস্তি আসবে, তখন এক পাশে বেঁধে নিতে পারেন স্টাইলিশ খোঁপা। পূজায় ঘুরে বেড়ানোর সময় স্কার্ট, টপ, পালাজ্জো বা মিডি ফ্রকের মতো পোশাক পরলে চুল বাঁ দিকে সিঁথি করে নিন। এরপর বাঁ দিক থেকে চিকন বেণি টেনে নিন। ডান দিকের বাকি চুলগুলোকে একটু এলোমেলো পেঁচিয়ে নিলেই হয়ে যাবে একটা নতুন বেণি। এ ধরনের ফাংকি বেণিতে খুব বেশি মেকআপ এবং গয়না না পরাই ভালো।টেনে বাঁধা চুলে খোঁপার বাঁধন পূজার চেনা সাজ। এর সঙ্গে সামনের দুই পাশে হালকা চুল কোঁকড়া করে নিন। চোখে টানা করে দেওয়া কাজল, ন্যুড লিপস্টিক আর ছোট একটা টিপ এনেছে স্নিগ্ধ আমেজ। সমুদ্রের নোনা পানিতে চুল ভেজালে ঢেউ খেলানো একটা ভাব আসে। চুলের এই ঢেউ খেলানো ধরনই এখন জনপ্রিয় হয়ে উঠেছে বিচ ওয়েভ নামে। বিচ ওয়েভে সাধারণত চুলটা কোঁকড়া হয়ে যায়। চুলের সাজে এই বিচ ওয়েভ আবহ আনতে হলে চুলকে কিছুটা রাফ করে নিন। এ জন্য ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে হবে। এরপর টং দিয়ে চুলটাকে কোঁকড়ানো করে হাত দিয়ে ছাড়িয়ে নিলেই আসবে বিচ ওয়েভর আবহ। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে এই চুলের স্টাইল চেহারায় আনবে ভিন্ন আবহ।

স্কার্ট বা একটু পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে চুল খোলা রাখলেই ভালো দেখায়। এ ধরনের পোশাকের সঙ্গে যদি চুল খোলা রাখতে মন চায়, তবে তা-ও রাখতে পারেন। এ ক্ষেত্রে সামনের দিকে সিঁথি করে চুলগুলো দুই পাশে টুইস্ট করে নিন। পেছনের চুল খোলা থাকলেও সামনে এমনভাবে বাঁধলে পূজায় সারা দিন ঘোরাফেরায় খুব একটা বিঘ্ন সৃষ্টি করবে না। শাড়ির সঙ্গে চুলের কায়দায় কিছুটা ফিউশন লুক পছন্দ তরুণীদের। তেমনই দেখায় হাফ আপ। চুলের ওপরের অংশটি তুলে টান টান করে খোঁপার মতো বেঁধে নিন। সাজিয়েও নিতে পারেন চুলের কাঁটা বা অন্য হেয়ার অ্যাকসেসরিজে। নিচের অংশটি খোলা থাক। অন্য রকম দেখাবে। এই স্টাইল দিব্যি ভালো দেখাবে পশ্চিমা বা ফিউশন সাজেও।

সাবেক সাজ হোক কিংবা বোহেমিয়ান লুক মেসি সাইড ব্রেইড বা একদিকের একটু এলোমেলো চেহারার বিনুনি এখন ইন। এক পাশে সিঁথি করে একদিকের কাঁধের ওপরে নিয়ে আসুন পুরো চুল। এবার আলগা করে বিনুনি বাঁধুন। কয়েকটি চুল তার থেকে খুলে দিন এলোমেলো ভাব আনতে। রংবাহারি ক্লিপ কিংবা ফুলে সাজিয়ে নিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com