দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। শুক্রবার মুক্তি পাওয়া অনীক দত্তের এই ছবির হাত ধরে টালিউডে অভিষেক ঘটল নওশাবার।
ছবিটিতে তিনি অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। তার বিপরীতে আছেন টালিগঞ্জের আবীর চ্যাটার্জি।পশ্চিমবঙ্গে প্রথম ছবি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি, তবুও তাঁর মন পড়ে আছে কলকাতায় বলে জানিয়েছেন।নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।








