সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হঠাৎ ছবি মুক্তির হিড়িক

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

গত সপ্তাহে মুক্তি পেয়েছে তিন ছবি। এই সপ্তাহেও মুক্তির মিছিলে আরো তিন ছবি—‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’ ও ‘নাদান’। ছবির সংখ্যা বেশি হলেও কি মিলছে দর্শক? হল মালিক, পরিচালক ও অন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন সুদীপ কুমার দীপ

কয়েক বছর ধরে দেশের প্রেক্ষাগৃহ মালিকদের মুখে একটাই বাক্য—‘ছবি সংকট, ছবি সংকট’। ঈদের বাইরে মুক্তির জন্য ছবিই পাওয়া যায় না। ছবির অভাবে অনেক প্রেক্ষাগৃহ বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। অনেকে আবার চিরকালের জন্য এই ব্যবসায় ইতিও টেনেছেন।

অন্যদিকে মাকসুদ হোসেনের ‘সাবা’ মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে। তিনটি ছবিই সেভাবে টানতে পারছে না দর্শক। বিষয়টি নিয়ে কথা বলেছেন হলের বুকিং এজেন্ট এস কে শামীম। তিনি বলেন, “যদিও ছবিগুলো মুক্তি পেয়েছে মাত্র এক দিন হলো। এখনই ব্যবসার কথা বলা যায় না।
তবে আমরা প্রথম শোয়ের পর দর্শকের কাছে জানতে চাই, কেমন লেগেছে। তাদের রি-অ্যাকশন দেখলেই বুঝতে পারি ছবিটি কেমন চলবে! ‘সাবা’র ব্যাপারটা বলতে পারব না। তবে বাকি ছবি দুটি নিয়ে আহামরি কিছু আশা করা যাবে না। আমরা ধরেই নিয়েছি ব্যবসা করতে পারবে না।”

একই সুরে কথা বলেন বুকিং এজেন্ট সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘শাকিব খানের বাইরে আমাদের আর বড় তারকা নেই। সিয়াম আহমেদ, আরিফিন শুভরা কিছুটা দর্শক টানতে পারেন। এর বাইরে সবাই সমান। তাঁদের ছবি নিয়ে খুব বেশি আশা করাটাই ভুল। তা ছাড়া এই ছবিগুলো বেশ পুরনো। দর্শক পর্দায় দেখলেই বুঝতে পারে পাঁচ-সাত বছর আগে শুট করা। পুরনো ছবি দিয়ে আপনি কিভাবে হিট হওয়ার আশা করেন!’

৩ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা তিনটি ছবিই আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে আসে। এই ছবিগুলো নিয়েও খুব বেশি আশা করছে না প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। ছবির নির্মাতারা কী ভাবছেন?

হঠাৎ ছবি মুক্তির হিড়িক

‘বান্ধব’-এর পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়ে গেল। আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছিলাম কয়েক বছর আগে। ছবিটির গল্প খুব টাচি, মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। আমরা তো পুরনো ছবি প্রিয় হলেও বারবার দেখি। আমার মনে হয়, দর্শক ছবিটি পছন্দ করবে এবং একে অন্যকে বলবে দেখার জন্য।’

‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবির নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘আমরা দর্শক টানার চেষ্টা করছি। আগামী দুই-তিন দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাব। খুব ভালো হতো আমার শিল্পীরা যদি সহযোগিতা করতেন। অনেককে বলেছি, তাঁরা সাড়া দেননি। কায়েস আরজু, শিরিন শিলা, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, মুকিত জাকারিয়াসহ অনেকেই আছেন ছবিতে। শেষ সময়ে এসে তাঁদের কাউকে আমি পাচ্ছি না। কী করার বলেন! নিজে একটা টিম করে প্রচারণাটা করছি।’

‘নাদান’ পরিচালক ফরহাদ হোসেন ছবিটি শেষ পর্যন্ত মুক্তি দেবেন কি না সেটা নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজক সমিতির অফিস সহকারী সৌমেন রায়। তিনি বলেন, ‘বেশ আগে ছবি মুক্তির ডেট নিয়েছিলেন পরিচালক। এরপর আর যোগাযোগ নেই। এমনও হতে পারে দুই-এক দিনের মধ্যে আবার যোগাযোগ করবেন। তখন নিশ্চিত করতে পারব।’ উল্লেখ্য, শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, সাইফ খান অভিনীত ‘নাদান’ এবার কোরবানির ঈদেও মুক্তির মিছিলে ছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com