সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্যায়াম নিয়ে ছয় ভুল ধারণা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
দেহ ও মন ভারমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। প্রচলিত একটি ভুল ধারণা, বুড়োদের ব্যায়াম করা বারণ। বয়স্কদের ব্যায়াম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা ও বাস্তবতা নিয়ে আজকের লেখা।

আমি তো অনেক বুড়ো হয়ে গেছি

শরীরচর্চা শুধু তরুণদের কাজ, বুড়োরা পারে না—এই ধারণা শুধু ভুল নয়, বরং বয়স্কদের জন্য শরীরচর্চা না করাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।গবেষণায় দেখা গেছে, যারা নিষ্ক্রিয় থাকে তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি দ্বিগুণ। তাই ব্যায়াম শুরু করুন ধীরে ধীরে। হাঁটা, সাঁতার বা হালকা এরোবিক ব্যায়াম দিয়েই শুরু করতে পারেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ—সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট হাঁটা বা এরোবিক এক্সারসাইজ করা।

শরীর ফিট থাকলে আঘাত পাওয়ার আশঙ্কা কমে যায়। ব্যায়ামের সঠিক ভঙ্গি শেখার জন্য অভিজ্ঞ ট্রেইনারের সাহায্য নিন। যোগব্যায়াম বা মেডিটেশন শরীরের ভারসাম্য ভালো রাখে। ফলে পড়ে গিয়ে আঘাত লাগার ঝুঁকি কমে যায়।

ব্যায়াম হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হাঁটলেই যথেষ্ট। তবে ওয়েট লিফটিং বা জগিং করা বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শরীরচর্চা করা বেশ খরচের

শরীরচর্চা করার জন্য জিমে ভর্তি হতে হবে—এই ধারণা ভুল।আরামদায়ক জুতা পরে হাঁটতে বেরিয়ে পড়ুন। ঘরে থাকা টিনের কৌটা বা পানির বোতল দিয়েই হালকা ওয়েট ট্রেনিং শুরু করুন। সিঁড়ি ওঠানামা, বাগান করা—সবই ভালো ব্যায়াম।

আগের মতো শক্তি নেই

ব্যায়ামের উদ্দেশ্য দ্রুততা নয়, বরং দেহ ও মনকে ফিট রাখা। বুড়োদের আর তরুণদের ফিটনেস এক নয়। তাই অতীতে আপনি কত দ্রুত দৌড়াতে পারতেন, সেটা ভেবে আফসোস না করে বরং এ বয়সে যতটুকু পারছেন সেটাকেই যথেষ্ট ধরে নিন।

ব্যায়াম করার সঙ্গী নেই

হালকা ব্যায়াম কিংবা হাঁটাহাঁটির সঙ্গী খুঁজে পাওয়া কঠিন নয়। শুরুতে নিকটজনদের বলুন সঙ্গ দেওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। যদি একাই শুরু করতে হয়, তা-ও হতোদ্যম হওয়া যাবে না। নিজের সুস্থতার দায়িত্ব নিজেরই। শরীরচর্চা শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com