সে খুব কষ্টে আছে
অন্যখানে কাছে থেকেও দূরে
ইচ্ছেরা তাকে ছুঁতে চায়
পারি না সময় বড় অসহায়!
যদি তাকে দেখতে পাও জানিয়ে দিয়ো
আমাদের সংস্কার বিশ্বাস অবিশ্বাস
নিঃশ্বাসও আজ ভাঙনের দরজায়।
তার সাথে হয় না কথা—
অথচ কানে বাজে শব্দঝংকার
তার সাথে হয় না দেখা
অথচ চোখে ভাসে আলোর বিচ্ছুরণ।
এখন কে কাকে শুনবে—শতর্কে কান অসহায়
এখন কে কাকে দেখবে—বিমর্ষে চোখ অন্ধকার।
তবু তাকে বলো—বাঁচলে হবে দেখা
আমরা হব নব পৃথিবীর অনন্য কর্মসহযাত্রী।








