সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘এমন পরিবারে জন্মগ্রহণ করে অভিনয়ের পেছনে ছুটব, তা ভাবিনি’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
পূজা হেগড়ে
পূজা হেগড়ে

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শক-শ্রোতাদের। দক্ষিণী সিনেমার আল্লু অর্জুন, মহেশ বাবু, প্রভাস, রাম চরণ, বলিউডের হৃতিক রোশান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।

মজার বিষয় হলো— পূজা হেগড়ে কখনো অভিনেত্রী হতেই চাননি। কখনো কল্পনাও করেননি অভিনেত্রী হওয়ার। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান পূজা।

পূজার পৈতৃক নিবাস ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরু। ১৯৯০ সালের ১৩ অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। পরিবারের কথা জানিয়ে পূজা হেগড়ে বলেন, “আমি ফিল্মি কোনো পরিবার থেকে আসিনি। সুতরাং কখনো ভাবিনি আমি একজন অভিনেত্রী হবো। এটাও ভাবিনি যে, অভিনেত্রী হওয়ার কোনো সম্ভাবনা আমার আছে। কারণ একাডেমিক্যালি পরিচালিত একটি পরিবার থেকে এসেছি। আপনি জানেন, আমার বাবা-মা দুজনই আইন নিয়ে পড়েছেন; পরে তারা এমবিএ ডিগ্রি নিয়েছেন।”

পূজার ভাই পেশায় একজন চিকিৎসক। এ তথ্য উল্লেখ করে পূজা বলেন, “আমার আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। আমার ভাই অর্থোপেডিক সার্জন।”

অভিনয়ে পা রাখার চিন্তা আগে না থাকলেও ছোটবেলা থেকেই নাচতে ও গাইতে পছন্দ করতেন পূজা। কলেজের নাচ ও ফ্যাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’ পুরস্কারও জিতেন।

২০১২ সালে তামিল ভাষার ‘মুগামুদি’ সিনেমা দিয়ে অভিনয়জগতে পা রাখেন পূজা। এরপর তেলেগু, হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেন। ২০১৬ সালে ‘মহেঞ্জো দারো’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এতে হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করেন। এটি পরিচালনা করেন আশুতোষ গোয়ারিকর।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com