সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যত্ন নিন ত্বক ও চুলের

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

পূজা তো চলেই এলো! ঢাক-ঢোলের উৎসবমুখর বাদ্য, মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপবাতির সুগন্ধ আর হরেকরকম মিষ্টির স্বাদের মিশেল যেন পুরো মনকেই আনন্দে ভরিয়ে দিয়েছে। ঘর-বাড়ি সাজানো, নতুন পোশাকের উচ্ছ্বাস, আত্মীয়স্বজনের সঙ্গে মিলনমেলা–সব মিলিয়ে এক ধরনের প্রাণবন্ত উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে।
সামনেই পূজা আর সময় সীমিত। সে জন্যে দ্রুত সব প্রস্তুতি নেওয়া জরুরি। এ সময় নিজের ত্বক ও চুলকে সতেজ রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। নতুন সাজ, গহনা বা মেকআপ যতই নিখুঁত হোক না কেন, যদি ত্বক বা চুলে প্রাণ না থাকে, পুরো লুকই কিছুটা ম্লান মনে হয়। তাই পূজার আগে কয়েক দিনের জন্য বিশেষ যত্ন নিলে আপনি পাবেন উজ্জ্বল, সতেজ এবং আত্মবিশ্বাসী লুক, যা উৎসবের ধর্মীয় রং আর আনন্দকে আরও উজ্জ্বল করবে।

ত্বক ভালো রাখতে দিন শুরু করুন কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে। এরপর ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের ক্লিনজার ব্যবহার করুন এবং ময়েশ্চারাইজার লাগানো নিশ্চিত করুন। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকে। তাই পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে এক বা দুবার হালকা স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়।

উৎসবের আগে ত্বকের যত্ন নিয়ে কার্নিভাল মেকওভারের স্বত্বাধিকারী তাসলিমা পলাশী বলেন, পূজার আগে ত্বক ও চুলের যত্নে খুব জটিল কিছু করার প্রয়োজন নেই। প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে মুখ ধোয়া, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং বাইরে গেলে সানস্ক্রিন লাগানোই যথেষ্ট। চুল পরিষ্কার রাখতে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা, ডিপ কন্ডিশনার ব্যবহার করা আর হালকা স্ক্রাব প্রয়োগ করলে ত্বক ও চুল উভয়ই স্বাস্থ্যকর থাকবে। সময় থাকলে পার্লারে ফেসিয়াল বা হেয়ার ট্রিটমেন্ট নিলে লুক আরও সতেজ দেখাবে। সেখানে একটি ভালো ফেসিয়াল, হেয়ার কাট বা স্পেশাল ট্রিটমেন্ট নিলে ত্বক ও চুল উভয়ই আরও উজ্জ্বল ও প্রাণবন্ত হয়।
সহজ ঘরোয়া ফেসপ্যাক ও হেয়ারপ্যাক: আপনি চাইলে ঘরে থাকা সহজ উপাদানগুলো ব্যবহার করে ত্বক ও চুলের প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনতে পারেন। একটি ফেসপ্যাক ও একটি হেয়ারপ্যাক নিয়মিত ব্যবহার করলেই সপ্তাহে মাত্র দু-একবার ত্বক ও চুলের সতেজতা লক্ষণীয় হয়ে ওঠে।

ফেসপ্যাকের জন্য প্রয়োজন দুই চামচ দই, এক চা চামচ মধু এবং এক-দুই ফোঁটা লেবুর রস। পরিষ্কার মুখে এই মিশ্রণ হালকা হাতের সাহায্যে মাখুন। পুরো মুখ এবং হাত বা পায়ের ত্বকে সমানভাবে লাগান। ১৫-২০ মিনিট রেখে তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক-দুবার এই প্যাক ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়, ত্বক পরিষ্কার হয় এবং ত্বকে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসে।

হেয়ারপ্যাকের জন্য একটি পাকা কলা এবং এক চা চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ধোয়া চুলে এটি সমানভাবে লাগান, বিশেষ করে চুলের গোড়ায় ও লম্বায়। ২০-৩০ মিনিট রেখে তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক-দুবার ব্যবহার করলে চুল নরম, ঝলমলে এবং হাইড্রেটেড থাকে, চুলের রুক্ষ ভাব কমে এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

দ্রুত গ্লো পেতে কিছু জরুরি টিপস 
পূজার আগে নিজেকে মাত্র অল্প কিছু সময় দিয়ে নিজের ত্বক ও চুলকে সতেজ রাখা সম্ভব। কিছু সহজ অভ্যাস মেনে চললেই আপনিও পাবেন দীপ্তিময় ত্বক, ঝলমলে চুল এবং আত্মবিশ্বাসী লুক।

দিনে দুবার ক্লিনজিং ও ময়েশ্চারাইজার  ব্যবহার করুন।  সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।
চুল পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সপ্তাহে দুবার শ্যাম্পু এবং ডিপ কন্ডিশনার ব্যবহার করুন।
সপ্তাহে এক-দুবার ঘরোয়া ফেসপ্যাক বা হেয়ারপ্যাক ব্যবহার করুন।

প্রতিদিন ত্বক ও স্ক্যাল্পে হালকা স্ক্রাব করুন।
শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতরের যত্নও সমান গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম দিন–এসবই আপনার ত্বক ও চুলকে ভেতর থেকে সতেজ রাখে। মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা মেডিটেশনও করতে পারেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com