পূর্ণা আনন্দিতা, দ্বিতীয় শ্রেণি, বসুরাবাদ বিহারীলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা
শহরের ওই বন্দি ঘরে থেকেই তুমি নয়গো রাজা
গ্রামের বাড়ি থাকলে তুমি বুঝতে তখন কেমন মজা
নীল আকাশে সবুজ ঘাসে আনন্দ হয় বেশ
তোমরা যেন কার দালানে ভাড়া দিয়েই শেষ
আমরা থাকি স্বাধীন গ্রামে স্বাধীন লোকের মতো
শহরে আছ, শহরে থাকো দেখলে না যে কতো।
।