সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যাত্রাপালা ও গানে শারদীয় সাংস্কৃতিক উৎসব

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
মহালয়ার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হবে এর আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সরকারি উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’।

গতকাল এক লিখিত বার্তায় খবরটি জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।এতে জানানো হয়, দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন ৩০ সেপ্টেম্বর, সেদিন হবে যাত্রাপালা। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এ আয়োজন।

পরদিন [১ অক্টোবর] শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকঢোলের বাজনার সঙ্গে থাকবে মাঙ্গলিক নৃত্য।এরপর হবে একক সংগীতানুষ্ঠান। যেখানে গান করবেন অনিমা রায়, দেবলীনা সুর, ঋতুরাজ, সিঁথি সাহা প্রমুখ। অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com