সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিয়ামের নায়িকা সাবিলা নূর

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন-তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল।

প্রথমে সিয়ামের বিপরীতে কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবর মিলেছে- ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষসের’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com