সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফারিয়া-তানজিমের শুভ বিবাহ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
ধর্মীয় মতে শুক্রবার দিনটা শুভ। তাই বিয়ে কিংবা সামাজিক কোনো আয়োজনে এ দিনটাকেই বেছে নেন অনেকে। অভিনেত্রী শবনম ফারিয়াও সে দলে শামিল হলেন। গতকাল বিকেলে সেরে নিলেন বিবাহ।

বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’ফারিয়া জানান, রাজধানীর মাদানি এভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় বাদ আসর সম্পন্ন হয়ছে তাঁদের বিয়ে। এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজন।

পরে কোনো একসময় ঘটা করে আয়োজন করবেন বিবাহোত্তর সংবর্ধনা। ফারিয়ার ভাষ্য, ‘হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত। আমার একমাত্র ননদ বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’বর সম্পর্কে ফারিয়া বলেন, ‘তানজিম রাজশাহীর ছেলে।অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যানশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন চাকরি করছেন ব্যাংকে।’ জীবনের নতুন এ অধ্যায়ে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া চেয়েছেন অভিনেত্রী।

বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল; আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না

বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে শোবিজে আসেন শবনম ফারিয়া। এরপর নাম লেখান নাটকে। ২০১৩ সালে প্রচারিত হয় তাঁর অভিনীত আদনান আল রাজীবের টেলিছবি ‘অ্যাট এইটটিন—অলটাইম দৌড়ের উপর’। এরপর তাঁকে দেখা গেছে ‘মাঙ্কি বিজনেস’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’, ‘ব্যাকবেঞ্চার’, ‘বনলতা’, ‘হোক কলরব’, ‘আনার কলি’, ‘হানিমুন প্যাকেজ’, ‘বুক ভরা ভালোবাসা’সহ বহু নাটক-টেলিছবিতে। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ফারিয়া—বড় পর্দায় অনম বিশ্বাসের ‘দেবী’, আর ওয়েবে অমিতাভ রেজা চৌধুরীর ‘মুন্সিগিরি’।

অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না ফারিয়াকে। ব্যস্ত হয়েছেন চাকরিজীবনে। তবে স্পষ্টভাষী স্বভাবটা বজায় রেখেছেন। সমাজের নানা ইস্যুতে প্রায়ই সোচ্চার হন তিনি।

 

ফারিয়া-তানজিমের শুভ বিবাহ

গতকাল বিয়ের দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তোলা ছবিতে নবদম্পতি শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com