ঢাকাই সিনেমার একসময়ের নায়িকা বনশ্রী না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন। গতকাল ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান জানিয়েছেন, বনশ্রীর ভাই মোহাম্মদ হারুনের মাধ্যমে তাঁরা মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।








