ফরিদা পারভীন নেই এই কথাটা বিশ্বাস করতে পারছি না। কষ্ট হচ্ছে। তাঁর চলে যাওয়ার বয়স তো এখনো হয়নি। ফরিদা পারভীন এমন একজন শিল্পী ছিলেন যে তাঁর অভাব আমাদের বয়ে বেড়াতে হবে।
এমন শিল্পী তো আর যুগে যুগে আসেন না। তিনি লালনসংগীতকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন। পরিষ্কার করে বললে, জাপানে লালনগীতিকে তিনি আলাদা মাত্রা দিয়েছেন। অথচ দেশে কি আমরা তাঁকে যোগ্য মূল্যায়ন করতে পেরেছি? ফরিদা পারভীন লালনের আদি সুরগুলো সংগ্রহ করে সহজভাবে উপস্থাপন করেছেন।








