অস্বাস্থ্যকর লিপিড প্রোফাইল; যেমন—রক্তে উচ্চমাত্রায় এলডিএল (খারাপ কোলেস্টেরল) এবং উচ্চ ট্রাইগ্লিসারাইড বা টিজি লিভারের সমস্যা বাড়াতে পারে। অ্যাপল সাইডার ভিনেগার লিপিড প্রোফাইল উন্নত করতে সাহায্য করতে পারে। ফলে লিভারের স্বাস্থ্য থাকে অটুট।
► এক-দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার একটি বড় গ্লাসের পানিতে মিশিয়ে খাওয়া ভালো।
► প্রথমে কম পরিমাণে শুরু করুন। ধীরে ধীরে এক টেবিল চামচ পর্যন্ত নিয়ে আসুন।
► খাবারের আগে খেলে ভালো হয়।
যাঁরা এড়িয়ে চলবেন
► দীর্ঘমেয়াদি কিডনির সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার আছে এমন রোগীদের অ্যাপল সাইডার ভিনেগার পান করা উচিত নয়।
► যাঁরা ডায়াবেটিস বা হার্টের ওষুধ খাচ্ছেন, তাঁরা ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করবেন না।
► অন্যান্য টক খাবারের সঙ্গে অ্যাপল সাইডার ভিনেগার একসঙ্গে না খাওয়াই ভালো।
► একদম খালি পেটে শুধু অ্যাপল সাইডার ভিনেগার কখনোই খাবেন না।
► সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেতে হবে।
লেখক : পুষ্টিবিদ
স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ার ধানমণ্ডি