সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কালের সাক্ষ্য সায়ন্থ সাখাওয়াৎ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
একদিন তোমরা মানেই ছিল বাংলাদেশ

গগন বিদীর্ণ করা স্লোগানের আগুন

জনতার সমুদ্রে রক্তাভ ফেনিল বিকেল

রক্তে আগুন লাগা কাব্যপাঠের আসর

সাক্ষী ছিল শহীদ মিনার।

তোমাদের গর্জনে ঢেউ উঠেছিল সারা বাংলায়

আসমান উবু হয়ে দেখেছিল অভূতপূর্ব এক বাংলাদেশ

একদিন পাখিদের সব সুর বনলতার সহী সারল্য

উন্মুখ হয়েছিল তোমাদের প্রেমে

সাক্ষী ছিল অবারিত প্রান্তর।

একদিন তোমাদের রক্তে ছিল শহীদি পবিত্রতা

গাঙ্গেয় বঙ্গে তোমাদের নামে উঠত তুমুল জয়ধ্বনি

তোমাদের আহ্বানে যৌবনের ডাক উঠেছিল মরা গাঙে

পতঙ্গের মতো আত্মাহুতি দিয়েছিল বেসুমার সন্তান

সাক্ষী জুলাইয়ের রক্তে ভেজা রাজপথ।

ফুলে ফুলে গুপ্ত প্রেমিকের পরাগায়ণকর্ম

উৎসর্গিত হতো তোমাদের নামে

শালবনে পাখিদের মিছিলে উচ্চারিত হতো

মহাকাব্যিক সব লাল স্লোগান

সবকিছু কালের সাক্ষ্য হয়ে আছে।

সব কেমন পাল্টে গেছে তীরভাঙা নদীর মতন

শহীদ মিনারে কোনো সাক্ষ্য নেই

ফুল-পাখিদের প্রেমার্ত ঠোঁটের ঘ্রাণ উধাও

রাজপথ দেয় না লালের সাক্ষ্য, কালের সাক্ষ্য

সাড়ে তিন শ দিন পরের জুলাইয়ে এসে

সব লাল কি ঢুকে গেছে কালোর উদরে!

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com