তার আচার-আচরণ, কার্যকলাপ দেখে গ্রামের মানুষ ভাবে তাকে জিনে ধরেছে। এ নিয়ে চলে নানা কাণ্ড।’অভিনেতা বাসার জানালেন, তিনি গল্পটি পড়ার পরই একবাক্যে রাজি হয়ে যান। তাঁর ভাষ্য, ‘এটা আসলে আমার কাছে রহস্য গল্প। এখানে আমি যে চরিত্রে অভিনয় করেছি, সেটার রহস্যময় চলন আছে।সে সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা, তার লক্ষ্য, তার চাতুরতা তাকে সরলভাবেই আলাদা করেছে এই গল্পে। এই নানা মাতৃক চলনের চরিত্রে অভিনয়ের সুযোগ কমই আসে। তাই গল্পটা পড়ার পরই আমি এক বাক্যে রাজি হয়ে যাই। ফান্দা গ্রামের মানুষেরও প্রেমে পড়ে গেছি গল্পটা পড়ে। জীবনকে একটু সাজাতে, নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষ পরিবার ও সমাজকে নিত্যদিন এক অদ্ভুত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে। শুটিংয়ের সময়টা সহশিল্পী তানজিন তিশাসহ সবাই দারুণ উপভোগ করেছি।’ হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, “আমরা চেষ্টা করছি বৈচিত্র্যময় সব গল্প তুলে আনতে। ‘ফান্দা’ তেমনই এক নাটক। এখানে দর্শক আনন্দ যেমন পাবে, তেমনি জানবে একটি গ্রাম ও সমাজের চিত্রও।”