কোরবানির ঈদ ছিল ৭ জুন। এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার-কর্মফল’ ও ‘টগর’। এরপর কেটে গেছে প্রায় তিন মাস। প্রেক্ষাগৃহে এসেছে মাত্র চারটি ছবি—‘অন্যদিন…’, ‘আলী’, ‘উড়াল’ ও ‘জলরঙ’।
কোরবানির ঈদ ছিল ৭ জুন। এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার-কর্মফল’ ও ‘টগর’। এরপর কেটে গেছে প্রায় তিন মাস। প্রেক্ষাগৃহে এসেছে মাত্র চারটি ছবি—‘অন্যদিন…’, ‘আলী’, ‘উড়াল’ ও ‘জলরঙ’।
১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে মিজানুর রহমান লাবুর ‘আতরবিবি লেন’। এরই মধ্যে ছবিটির প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তৈরি হয়েছে পোস্টার-ব্যানার। পরিচালক লাবু বলেন, ‘আমার প্রযোজক তার সিদ্ধান্তে অটল আছেন। আমরা ১৯ সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে আসব। এর একটা বিশেষ কারণও আছে। পরের সপ্তাহে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। ফলে উৎসবটাও আমরা হাতে পাব।’
‘বাড়ির নাম শাহানা’র পরিচালক লীসা গাজীও নির্ধারিত দিনে ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার-প্রচারণাও।
২৬ সেপ্টম্বর মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ইমন সাহার ‘সাইলেন্স’। দুজন নির্মাতাই জানিয়েছেন নির্ধারিত দিনে ছবিটি মুক্তি দেবেন। মানিক বলেন, ‘আমরা অনেক আগেই প্রযোজক সমিতিতে ২৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার জন্য ডেট নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা বলেছি। সামনের সপ্তাহ থেকে হল বুুকিং শুরু করব। পোস্টার ব্যানারও তৈরি হয়ে গেছে।’
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ইমন সাহা প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘সাইলেন্স’ নামের ছবিটি মুক্তি পাবে ২৬ সেপ্টম্বর। তিনিও দিনটিতে ছবিটি মুক্তি দেওয়ার বিষয়ে অটল। বলেন, ‘দুগা পূজাতে আগে আমাদের দেশে ছবি মুক্তি পেত। মাঝখানে এই প্রথা বিলুপ্ত হয়েছে। আমি চাই আবার প্রথাটি চালু হোক। আমার প্রথম ছবিটি বিশেষ এই উৎসবে মুক্তি দিতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
সেপ্টেম্বরে আটটি ছবি মুক্তি পাওয়ার খবরে উচ্ছ্বসিত হল মালিক তথা পরিবেশকরাও। চলচ্চিত্র পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘এমনিতে আমাদের দেশে হল বন্ধ হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে অবশিষ্ট হলগুলো টিকিয়ে রাখতে নিয়মিত ছবি দরকার। সত্যিই যদি এই মাসে আটটি ছবি মুক্তি পায় তাহলে হল মালিকদের কিছুটা হলেও রেহাই হবে। শুধু সেপ্টেম্বর নয়, বাকি মাসগুলোতেও নিয়মিত ছবি মুক্তি দেওয়া দরকার।’