আফ্রিকার দক্ষিণাঞ্চলে এক ধরনের উইভার বার্ড বা বয়নকারী পাখি আছে, এক ধরনের বাবুই পাখি আর কি, যারা ঘাস আর লতাপাতা দিয়ে বুনে বিশাল এক কলোনি গড়ে তোলে। তাদের কলোনিতে ছোট ছোট কোটরে সব মিলিয়ে কয়েক শ পাখি বাস করে। পুরো কলোনির ওজন দাঁড়ায় এক টনের বেশি। ওদের এই বাসা এত আরামদায়ক যে মাঝেমধ্যে একই আকৃতির অন্য পাখি এসেও সেখানে জায়গা করে নেয়।
মধ্য আমেরিকা ও মেক্সিকোর পাখি নর্দান জাকানা। জলজ পাখিটির পা দুটি যেমন লম্বা, তেমনি সরু। লম্বা লম্বা আঙুলও বেশ সরু। এতে শরীরের ওজন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে পদ্মপাতার মতো জলজ লতাপাতার ওপর অনায়াসে হাঁটতে পারে ওরা।
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিকসহ
বিভিন্ন জার্নাল
গাছের পাতা চিবিয়ে থেঁতো করে ছোট ছানাকে খাওয়ায় হোয়াটজিন পাখি

মাছ শিকার করার সময় ডানা দুটি গোল করে ছড়িয়ে এমন আদল তৈরি করে ব্ল্যাক হেরন

জলজ লতাপাতার ওপর অনায়াসে হাঁটতে পারে নর্দান জাকানা পাখি
দুনিয়ায় হাতে গোনা যে কয়টি বিষধর পাখি আছে পাপুয়া নিউ গিনির ব্লু ক্যাপড ইফ্রিতা তার অন্যতম

বুক আর পেটের পালকের আধারে বিশেষ কায়দায় পানি ধরে রাখে বারচেলস স্যান্ডগ্রাউস পাখি
অস্ট্রেলিয়ান মলিফাউল। মাটি, পাতা আর ডালপালা দিয়ে বিশাল ঢিবি তৈরি করে পুরুষ পাখি