সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রুট ক্যানেল ও দাঁতের ক্যাপ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
ক্ষয়ে যাওয়া, দুর্বল, জীর্ণ বা ভাঙা দাঁত সারানোর জন্য ব্যবহৃত হয় ডেন্টাল ক্যাপ। দাঁতের আকৃতি অনুযায়ী তৈরি এটি, দেখতে টুপির মতো। তাই অনেক সময় একে ডেন্টাল ক্রাউন বা দাঁতের মুকুটও বলা হয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট ও রুট ক্যানেল চিকিৎসা করার পর দাঁতটিকে সুরক্ষিত রাখতে হলে সেটি ঢেকে রাখা উচিত।সে জন্য দন্ত চিকিৎসকরা ডেন্টাল ক্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
ক্যাপের ধরনকাজের ধরন ও বাজেট অনুযায়ী চিকিৎসার জন্য বেশ কয়েক রকমের দাঁতের ক্যাপ ব্যবহৃত হয়। বেশির ভাগ রোগীর ক্ষেত্রে তিন ধরনের ক্যাপ ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পোরসেলিন ফিউজড মেটাল ক্রাউন।

ক্যাপ নির্বাচনসাধারণত রোগীর ব্যক্তিগত পছন্দ ও আর্থিক অবস্থা বিবেচনা করে কোন ধরনের ক্যাপ ব্যবহার করা হবে, সেটি বেছে নেওয়া হয়। এ ছাড়া দাঁতটির অবস্থান, রোগীর চিবানো ও কামড়ের ধরন এবং মাড়ি ও মুখগহ্বরের স্বাস্থ্য বিবেচনা করে তবেই দন্ত চিকিৎসক সিদ্ধান্ত নিয়ে থাকেন ঠিক কোন ধরনের ক্যাপ ব্যবহার করলে রোগী সবচেয়ে লাভবান হবেন।

তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপ বেছে নেওয়া উচিত। কেননা রোগীর পছন্দ, বাজেট ও ব্যাবহারিক চাহিদা আমলে নিয়ে তবেই তিনি পরামর্শটি দিয়ে থাকেন।কেন ব্যবহৃত হয়দাঁতের ক্যাপ ব্যবহারের মূল কারণ দুটি—ক্ষতিগ্রস্ত দাঁত যাতে একেবারে অকেজো হয়ে না যায়, দাঁতের জীবন যাতে দীর্ঘায়িত হয় সে জন্য ক্যাপ ব্যবহার করা যেতে পারে।

দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগলে এক পর্যায়ে রোগীদের খাদ্যাভ্যাস বদলে যায়। সুষম খাদ্যাভ্যাস ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে ডেন্টাল ক্যাপ।

রুট ক্যানেলের সঙ্গে ক্যাপের সম্পর্ক

রুট ক্যানেল করার পর দাঁতে ক্যাপ করা জরুরি। বেশির ভাগ সময়ে ক্ষতিগ্রস্ত দাঁতেই রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়। ক্যাপ না করলে রুট ক্যানেলে কাজ হবে না এমন নয়, দাঁতের ব্যথা থেকে মুক্তি মিলবে ঠিকই, তবে দাঁতটিতে কোনো আঘাত লাগলে সেটি সহজেই ভেঙে যেতে পারে।

দাঁত ব্যথা কমাতে এর ভেতরের সংক্রমিত মজ্জা বা পাল্পকে বের করে আনা হয়—এটিকেই মেডিক্যাল ভাষায় বলে রুট ক্যানেল চিকিৎসা। পাল্প যখন সুস্থ থাকে, তখন সেটি দাঁতের ডেন্টিন অংশকে পুষ্টি ও পানি সরবরাহ করে। দাঁতের পাল্প নষ্ট বা অপসারিত হলে ডেন্টিন অংশে আর সেগুলো পৌঁছায় না। ফলে পুষ্টি ও পানির অভাবে ধীরে ধীরে ডেন্টিন অংশটি শুকিয়ে ভঙ্গুর হয়ে যেতে পারে। রুট ক্যানেল চিকিৎসা দাঁতের ইনফেকশন ও ব্যথা বন্ধ করলেও এই পানি ও পুষ্টির সরবরাহ আগের মতো চালু করতে পারে না অর্থাৎ ডেন্টিন ঠিকই ভঙ্গুর হতে থাকে। ডেন্টিনকে টিকিয়ে রাখতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাপ। তাই রুট ক্যানেল শেষে ক্যাপ বসানো জরুরি।

ক্যাপের স্থায়িত্ব কত দিন?

পোরসেলিন, জিরকোনিয়া, মেটালসহ বিভিন্ন উপকরণ থেকে তৈরি করা কৃত্রিম ক্যাপ ঠিকমতো যত্নের সঙ্গে ব্যবহার করলে পাঁচ থেকে ২০ বছরেরও বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়। যদি কখনো ক্যাপ বসানোর কেমিক্যাল নষ্ট হয়ে সেটি খুলে যায়, সে ক্ষেত্রে পুনরায় ক্যাপটি লাগিয়ে নেওয়া সম্ভব।

ক্যাপের যত্ন

প্রাকৃতিক দাঁতের চেয়ে দাঁতের ক্যাপের বাড়তি যত্ন নিতে হয়। বিশেষ খেয়াল রাখতে হবে যাতে ক্যাপের ফাঁকে খাবার আটকে না থাকে। প্রতিদিন দুই বেলা ব্রাশ করা এবং রাতে একবার ফ্লস ব্যবহার করতে হবে। মাড়িও ম্যাসাজ করা উচিৎ। কিছু রোগীর মাড়ির আকৃতি অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ইন্টারডেন্টাল ব্রাশ ও মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com