প্রাচীনকালে বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের অকারণ আনন্দিত হওয়া বা দুঃখিত হওয়ার বিষয়গুলোকে বিভিন্ন কুসংস্কারের মাধ্যমে ব্যাখ্যা করা হতো। যুগ বদলানোর বদৌলতে আমরা জানতে পেরেছি এটা হয় বিভিন্ন হরমোনের কারণে।
হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক তরল। আমাদের দেহে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেসব গ্রন্থি থেকে এসব তরল নিঃসরণ হয় এবং আমাদের শরীরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হরমোনগুলো দুই ধাপে কাজ করে কার্যকর হওয়া এবং কাজ করা। হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো নালি নেই। রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং জৈবিক কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনা করে। মানবদেহের কয়েকটি হরমোন গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাডরেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, আইলেটস অব ল্যাংগারহ্যানস, গোনাড বা জননঅঙ্গ গ্রন্থি। এর মধ্যে পিটুইটারি গ্রন্থি মানবদেহের প্রধান হরমোন। প্রথম হরমোন নিঃসরণ হয় আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালমাসে।
দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। হরমোনের ভারসাম্য বজায় রাখতে শুদ্ধ জীবনাচার মেনে চলতে হবে।