প্রায় ছয় দশক ধরে গানের সঙ্গে জুড়ে রয়েছেন সাবিনা ইয়াসমিন। তাঁকে বলা হয় বাংলা গানের পাখি। কিংবদন্তি এ শিল্পীর শৈশব-কৈশোর থেকে শুরু করে এ পর্যন্ত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘জুঁইফুল : সাবিনা ইয়াসমিন’। বানিয়েছেন শাইখ সিরাজ।মঙ্গলবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী। সেখানে হাজির হন সাবিনাও। তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।তথ্যচিত্রটি দেখার পর শিল্পী বলেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না।কিভাবে প্রকাশ করব! শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতটা দারুণ আর গোছানো হবে ভাবিনি।’শাইখ সিরাজ বলেন, ‘এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে গবেষণায়। আর শুটিং সম্পন্ন হওয়ার পর সময় ব্যয় হয়েছে সম্পাদনায়।








