সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কবিতা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান তোতা

নিরুদ্দেশ যাত্রার অপেক্ষায়

অনাকাঙ্খিত বিতর্কের সূচনায় দগ্ধ
কল্পিত কাহিনীর বেড়াজাল বিস্তার
অদৃশ্য বেসাতি তপ্ত গুঞ্জনে আহত
অন্তরালের বিষ-
একদিন ভাঙবেই, মুছে যাবে ভিন্নতা।
অপেক্ষা শুধু নিরুদ্দেশ যাত্রার।
আমি যাবো না, হবো না নিরুদ্দেশ
দেখবো কত মিথ্যার বেসাতি
কত রঙে কত ঢঙে কতভাবে
বিমর্ষ বিমনা জীর্ণ পুরাতন আসরে
থাকতে ইচ্ছে হয় না।

যেতে হবে সবাইকে আগে বা পরে
বাহাদুরী যতটাই হোক না কেন
সবার জন্য করছে অপেক্ষার পালা।
চোখের রঙীন গøাসটা খুলে
ফেললেই দেখা যাবে দুর বহুদুরের
সেই সাদাকালোর চমৎকার পালক।
শেষতক যেতেই হলো নিরুদ্দেশ।

সবুজ আহমেদ
বর্ণমালার প্রান্তর

তোমরা তারা হয়ে আছো দূর আকাশের প্রান্তরে
শোকগাঁথা মন উঠনে উজ্জল শহীদ মিনার হয়ে
একুশ এলে এসে যায় চোখের কোনে ব্যথার কাঁপন
একুশ স্বরণ করিয়ে দেয় সিমাহীন স্মৃতির সাগর
ভাই হারা বোন বলে তাজা লাশ করেছি দাফন।
সেদিন একুশে পলাশের লাল কৃষ্ণচূড়ার
ভেংগে ছিলো ডাল
কারবালা ঘটেছিল রাজপথে হরণ হয়েছিলো প্রাণ
বুলেট বুকে নিয়ে ছিলো যারা
আজও অঝরে কাঁদে তাদের জননী জায়া
আমরা সারা বছরে একদিন……..
সাদা গোলাপ ছিটিয়ে শোকগীতি গেয়ে সারা
যাদের প্রাণের বিনিময়ে ফেলাম
মা উচ্চারনের অধিকার
রেখেছি কি খোঁজ কি ফেলো তারা
এই তাদের ত্যাগে প্রতিষ্ঠিত বাংলার বর্নমালা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com