সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন আঁখি আলমগীর

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

কণ্ঠশিল্পী হিসেবে সারা দেশে পরিচিত আঁখি আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু পুরস্কার। তবে গানের পাশাপাশি এখনো অভিনয়ের প্রস্তাব পেয়ে চলেছেন ‘জল পড়ে পাতা নড়ে’ গায়িকা। অভিনয় যে মোটেও করেননি তা নয়, ১৯৮৪ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবিতে প্রথম ও শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে।তার জন্য পেয়েছিলেন সেরা শিশুশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।এরপর নব্বইয়ের দশকে প্লেব্যাক শুরু করেন। ওই সময় থেকেই একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। সব সময়ই বিনয়ের সঙ্গে অভিনয়কে ‘না’ বলেছেন।জানিয়েছেন, গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। অভিনয়ের ইচ্ছা নেই। বুহস্পতিবার কথায় কথায় আঁখি জানালেন, আবার পেলেন অভিনয়ের প্রস্তাব। এম এস প্রোডাকশনের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন প্রযেজক।আঁখি বলেন, ‘আমি অবাক হইনি, কারণ এ রকম প্রস্তাব প্রায়ই আসে। প্রযোজককে শুধু বললাম, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এত দিন নিয়মিত হয়ে যেতাম। তবে ধন্যবাদও দিয়েছি তাঁকে এই প্রস্তাব দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়েছি, এই সময়ের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com