সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মন খারাপের একেকটা দিন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
কেন মন খারাপ হয়

আবহাওয়ার সঙ্গে মনের নিবিড় সম্পর্ক। হঠাত্ বজ্রপাত, ঝোড়ো হাওয়া, মেঘের ঘনঘটা ও খানিক পরেই মুষলধারে বৃষ্টি—আবহাওয়ার এমন পরিবর্তনে মানুষের আবেগে তারতম্য দেখা দেয়। মনের পরিবর্তনও ভিন্ন ভিন্ন হয়। বৃষ্টিতে কারো মন ভালো হয়, কারো হয় মন খারাপ।

ভুক্তভোগী যাঁরা
একেক মনে মেঘলা দিনের ভাব একেক রকম হয়ে থাকে। সাধারণত অতিরিক্ত আবেগী, বৃষ্টিকেন্দ্রিক ফোবিয়া এবং কোনো মানসিক রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেই বর্ষা নেতিবাচক প্রভাব ফেলে।মন খারাপ থাকে সারা দিন, কান্নাও করেন কেউ কেউ।মন খারাপ হলে

বর্ষায় হালকা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে মন খারাপের তীব্রতা বেশি হলে অন্য কিছুতে মনোযোগ বাড়িয়ে দিন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন।

বৃষ্টিকে জয় করুন
বৃষ্টিতে ইচ্ছামতো ভিজতে পারেন। এতে মনের সব ভয়, দুঃখ ও হতাশা দূর হবে। আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে।কাজে অনুপ্রেরণা বাড়বে। খোলা আকাশের নিচে, ছাদে, বারান্দা কিংবা জানালায় হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিন। এ সময় গরম চা বা কফির চুমুকে উষ্ণতা খুঁজে নিন প্রিয়জনের সঙ্গে।

ঘরে মুক্ত বাতাস চলাচল

বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে ঘরের জানালা বন্ধ করে দেন অনেকে। ভেজা কাপড় ঘরেই মেলে দেন শুকানোর জন্য। এতে ঘরে অক্সিজেনের অভাব হয়, গুমট লাগে। এমন পরিবেশে মন খারাপ হয়। এ জন্য পানি আসে না এমন জানালা খুলে দিন।

আলোকিত ঘর

ঘন কালো মেঘে চারপাশ অন্ধকার হয়ে যায়। ঘরও যদি হয় আলোহীন, তখন মনে আসে বিষণ্নতা। তাই ঝকঝকে বাতি জ্বালিয়ে ঘর রাখুন আলোকিত। ঘর পরিষ্কার, পরিপাটি এবং গুছিয়ে রাখুন। মন ভালো থাকবে।

প্রতিভা বিকাশ

ঘরবন্দি দিন কাজে লাগান আপনার প্রতিভা বিকাশ ও গুণের উদ্ভাবনে। গান, ছবি আঁকা, সেলাই করা, হোম ডেকোর তৈরি, রান্নাবান্না, ঘর গোছানো, গল্প-কবিতা ও সৃজনশীল লেখালেখির চর্চা করুন।

পছন্দের রান্না

পছন্দের খাবার খেলে মন ভালো থাকে। বৃষ্টির দিন খিচুড়ি, ডিম, ভর্তা, গরুর মাংস বা খাসির মাংস ভুনা, পোলাও বা আপনার পছন্দের কোনো খাবার রান্না করতে পারেন। সন্ধ্যায় পুরি, শিঙাড়া, সমুচা, পাকোড়া,  ফুচকা, চটপটি, নুডলস, চা খেলেও ভালো লাগবে।

শখের কাজ

শখের কাজ করলে মন ফুরফুরে থাকে। বৃষ্টিতে গান শোনা, খেলা দেখা, সিনেমা দেখা, বইপড়া, লুডু, ক্যারম কিংবা দাবা খেলা ও শখের কাজ করে মন ভালো রাখা যায়।

বিশ্রাম নিন

বৃষ্টির দিন বের হতে না পারলে ঘরে বিশ্রাম করতে পারেন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে । কর্মব্যস্ত জীবনে সামান্য বিশ্রাম ক্লান্তি দূর করে নতুন করে কর্মক্ষম হতে সহায়তা করে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com