সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্লাস্টিকের র‍্যাক

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিত্যদিনের ব্যবহার্য থালাবাটি, বাসন-কোসন, চামচ, গ্লাস রান্নাঘরে কিংবা খাবার টেবিলের ওপর  ছড়িয়ে-ছিটিয়ে রাখলে জায়গা যেমন নষ্ট হয়, তেমনি ঘরও এলোমেলো লাগে। এমন ঝামেলা এড়াতে ঘরে আনতে হবে র‍্যাক। বিভিন্ন ধরনের র‍্যাক কিনতে পাওয়া যায়। কোনোটাতে শুধু প্লেট রাখা যায়, তো কোনোটাতে শুধু গ্লাস। আবার একই সঙ্গে প্লেট-গ্লাস-চামচ মোটামুটি সবকিছু রাখা যায়, এমন র‍্যাকও আছে। মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের নিচতলায় আছে বেশ কিছু ক্রোকারিজের দোকান। এর মধ্যে জামান ক্রোকারিজের বিক্রেতা মোজাম্মেল হক জানালেন, ‘র‍্যাক প্লেট-বাটি সাজিয়ে রাখলে সেগুলো যেমন নিরাপদে থাকে, তেমনি জায়গাও কম লাগে। প্রয়োজন হলেই সেখান থেকে প্লেট টেনে নেওয়া যায়। একই কথা গ্লাসের ক্ষেত্রেও। আর এ জন্য এর চাহিদাও বেশি।’ এখানে প্লাস্টিক, স্টেইনলেস স্টিল এবং লোহা_ তিন ধরনের উপাদান দিয়ে তৈরি র‍্যাক পাওয়া যায়। প্লাস্টিকের র‍্যাকের দাম স্বাভাবিকভাবেই কম। তবে র‍্যাকে ধাপ যত বাড়বে, দামও তত বাড়তে থাকবে। আরএফএলের প্লাস্টিক পণ্যের দোকান বেষ্ট বাইতে দেখা গেল হরেক রকমের প্লাস্টিকের র‍্যাক। সেগুলো দেখতে যেমন সুন্দর, তেমন মজবুতও। ১০০ থেকে শুরু করে ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেগুলো।

রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটে অনেকগুলো দোকানে স্টেইনলেস স্টিলের র‍্যাক পাওয়া যাচ্ছে। তিন ধাপের চাইনিজ এসব র‍্যাকের একেবারে ওপরে প্লেটের সেকশন। তার নিচে মগ, গ্লাস, পিরিচ রাখার সেকশন। সবার নিচে ছোট বাটি, চাকু ইত্যাদি রাখার সেকশন। র‍্যাকের একপাশে তিনটি গ্লাস রাখার ব্যবস্থা আছে। অন্যপাশে আছে চামচ রাখার ব্যবস্থা। দোকানের বিক্রেতা আনোয়ার বলেন, ‘স্টেইনলেস স্টিলের এই র‍্যাকে মরিচা পড়বে না। যতই পানি পড়ুক মরিচা ধরার আশঙ্কা নেই। দেখতে সুন্দর এই র‍্যাকগুলোর দাম ১২০০ টাকা। তবে আমাদের কাছে ৮০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা দামের স্টেইনলেস স্টিলের র‍্যাক আছে।’

লোহার র‍্যাক পাওয়া যাবে বিভিন্ন আয়রন রট ফার্নিচারের দোকানে। এখানে দোকানদাররা নিজেরাই এসব র‍্যাক বানান। বাহারি রঙে রাঙানো র‍্যাকগুলো দেখতে বেশ সুন্দর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উল্টো পাশে এ রকম কিছু দোকান আছে। হাজি ইঞ্জিনিয়ারিংয়ের বিক্রেতা আমির হোসেন জানালেন, ‘তাদের নিজস্ব কারখানায় বানানো র‍্যাকগুলো মজবুত। রং করার কারণে মরিচা ধরার সুযোগ নেই। রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন মসলার জার, থালা-বাসন অথবা আনুষঙ্গিক জিনিসগুলো এই র‍্যাকে সাজিয়ে রাখতে পারবেন। রান্নাঘর যদি ছোট হয়, তাহলে এই একটি র‍্যাকেই রেখে দিতে পারবেন সবকিছু। এতে রান্নাঘরের জায়গাও বাড়াবে। আকার অনুসারে লোহার র‍্যাকগুলো দাম বিভিন্ন ধরনের। তবে তা ৫০০০ টাকার বেশি নয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com