সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণ ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। আমাদের দেশের অগণিত শিল্পপতি ও ব্যবসায়ী গ্রুপের মধ্যে এই বৈশিষ্ট্য সচরাচর চোখে পড়ে না। সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণে সারা দেশে অনন্য অবদান রাখা দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপই একমাত্র ব্যতিক্রম। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশব্যাপী যেকোনো দুর্যোগ-দূর্বিপাকে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ।এর আগে বসুন্ধরার সহায়তায় দেশের অসংখ্য দরিদ্র পরিবার হয়েছে সচ্ছল। বেকারত্ব গুছিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অনেকেই। অনগ্রসর নারী পেয়েছেন আত্মমর্যাদায় আত্মনির্ভরশীলতা, শিক্ষার্থী পেয়েছে পড়ার সুযোগ।সারা দেশে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এমন অগণিত দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ।উত্তরবঙ্গের ১৬টি জেলার ১২৬টি উপজেলার মানুষই পেয়েছে বসুন্ধরা গ্রুপের সহায়তা। এবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩০ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার দিয়ে দেশের দক্ষিণের শেষ প্রান্তেও নিজেদের মানবকল্যাণমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করল বসুন্ধরা গ্রুপ।কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপের ৩০ জন অসচ্ছল নারীকে খুঁজে বের করে বিনামূল্যে তিন মাস সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ পেয়ে এই নারীরা যখন দক্ষ হয়ে গেলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।