সুস্থ শরীরের জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই।
সুষম খাদ্যের জন্য সাধারণ কিছু পরামর্শ
♦ খাবারে সালাদ ও রঙিন শাক-সবজির মাত্রা বাড়িয়ে দিন।
♦ ওমেগা থ্রি ও এল-কারনিটাইন সাপ্লিমেন্ট হার্টের জন্য উপকারী।
♦ ভাজাপোড়া, মিষ্টি, মাখন, প্রক্রিয়াজাত চর্বিযুক্ত খাবার পরিহার করুন।
♦ ক্যাফেইনযুক্ত প্রি-ওয়ার্কআউট, ফ্যাট বার্নার এবং সব ধরনের উত্তেজক সাপ্লিমেন্ট, যা হার্টরেট বৃদ্ধি করে সেগুলো পরিহার করতে হবে।
শরীরচর্চায় করণীয়
অনেকেই জিমে একা থাকতে পছন্দ করেন। এটা ঠিক নয়। এতে আগ্রহও কমে যায়। জিমের সবার সঙ্গে কথা বলে একে অপরকে উৎসাহিত করতে হবে। মানসিক চাপ এড়িয়ে চলুন। জিমের ভেতরে কখনো শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে ম্যানেজমেন্টকে জানান।