সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মেলবোর্নে বাংলাদেশের ছবি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

১৪ আগস্ট অস্ট্রেলিয়ায় বসবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘সাবা’ ও মাকসুদ হোসেনের ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ছবি দুটি। ‘সাবা’য় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। ১৭ আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্নে প্রদর্শিত হবে ‘সাবা’। ২০ আগস্ট, ২৪ আগস্ট প্রদর্শিত হবে ‘২ষ’। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু প্রমুখ।এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন উৎসবে বাংলাদেশের পাশাপাশি টালিউডের বেশ কয়েকটি সিনেমা জায়গা করে নিয়েছে। উৎসবে দেখা যাবে তনুশ্রী দাস আর সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের সিনেমা ‘পুরাতন’ এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’। এ ছাড়া উৎসব কর্তৃপক্ষ পালন করছে ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী।এ উপলক্ষে উৎসবে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের দুটি রিস্টোর করা সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com