সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইনডোর প্লান্ট

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বন্ধুত্ব একধরনের নির্ভরতা। স্কুলজীবন, কর্মজীবনে সহপাঠী-সহকর্মীদের অনেকেই হূদয়ে জায়গা করে নেয়। সময়ের পরিক্রমায় হূদয়ের ঘনিষ্ঠ মানুষ হয়ে ওঠে তারা। সেই সম্পর্কগুলোকে ছুঁয়ে দেখার, নতুন করে মূল্য দেওয়ার সুযোগ করে দেয় বন্ধু দিবস।অনেকেই এই দিবস উপলক্ষে বন্ধুকে নানা উপহারসামগ্রী দেন। এই উপহার শুধুই উপহার নয়, এটি আপনার মনের আবেগ। জীবন চলার বাঁকে বাঁকে বন্ধু জমে, যাদের কথা হয়তো প্রায়ই মনে পড়ে আপনার, কিন্তু আয়োজন করে কখনো উপহার দেওয়া হয়নি। এবার বন্ধু দিবসে বা তার আগে আপনার পাঠানো ছোট্ট কোনো উপহার তাকে চমকে দিতে পারে।

দূরত্ব ছুঁয়ে যাক মমতায়

আমাদের অনেক বন্ধু এখন হয়তো ভিন্ন শহরে বা অন্য কোনো দেশে বাস করছে। হয়তো অনেক বছর ধরে দেখা হয়নি। অনলাইনে যোগাযোগ হয় মাঝেমধ্যে। আবার ছোটবেলার এমন অনেক বন্ধুই আছে, যাদের সঙ্গে এখন আর যোগাযোগ নেই।

বন্ধু দিবসে তাদের সঙ্গে দেখা করারও সুযোগ নেই, কিন্তু মনে পড়ছে ভীষণ। ভাবছেন কী উপহার দেওয়া যায় তাদের? জামাকাপড়, শোপিস, ইলেকট্রিক পণ্য, গ্যাজেট, বই, ফুল, চকোলেট হয়তো আগেও বন্ধুর হাতে তুলে দিয়েছেন বা পাঠিয়েছেন। এবার একটু ভিন্নধর্মী কিছু উপহার পাঠিয়ে দিতে পারেন অনলাইনে। আরেকটি কাজ করতে পারেন, বন্ধুকে ঘিরে আপনার অনুভবের কথাগুলোই লিখে পাঠালেন খামে পুরে বা মেইলে। কিংবা একসঙ্গে কাটানো সময়কার পুরনো ছবি আর সংক্ষিপ্ত ক্যাপশন দিয়ে বানানো মেমোরি ফ্রেম (ক্যানভা বা ফেসবুক অ্যালবাম দিয়েও বানানো যায়) পাঠালেন।
প্রিয় গানের ও সিনেমার তালিকা বা লিংকও পাঠাতে পারেন।
বেস্টফ্রেন্ডকে যা দেবেনকেউ কেউ প্রাণের বন্ধু। সেই প্রাণের বন্ধুকে কী দেবেন ভাবছেন বুঝি? একটু পেছন ফিরে তাকালেই পেয়ে যাবেন সমাধান। কোনো একদিন হয়তো গিয়েছিলেন কেনাকাটা করতে। সঙ্গে নিয়েছিলেন বন্ধুকেও। আপনার কেনার ফাঁকেই হয়তো দেখলেন বন্ধু কোন একটি জিনিস খুব মন দিয়ে দেখছে। তার চোখের ভাষা বলছে সেটি তার খুব পছন্দ হয়েছে। কিন্তু তখন আপনার হাতে ওটা কেনার মতো যথেষ্ট টাকা ছিলো না কিংবা বন্ধুরটির কাছেও ছিলো না। এবারের বন্ধু দিবসে সেটিই কিনে ফেলুন বন্ধুর জন্য। বন্ধু চমকে উঠবে। অথবা কোনো একদিন বন্ধুটিই বলেছিলো তার কোন পছন্দের কথা। যা তার কেনা হয়ে ওঠেনি। সেটিই কিনে ফেলুন বন্ধুর জন্য। বন্ধু আনন্দে আত্মহারা হয়ে যাবে।

কাছের বন্ধু

সহকর্মী, প্রতিবেশী, ক্লাসমেট, যার সঙ্গে রোজ দেখা হয় বা কথা হয়—বন্ধু দিবসে তাদেরও চমকে দিতে পারেন। বন্ধুটি হয়তো বাগান করতে ভালোবাসে। তাকে দিলেন পছন্দের কোনো গাছের চারা। কেউ হয়তো অ্যান্টিক পণ্য, ডাকটিকিট ও মুদ্রা জমাতে ভালোবাসে, তাদের এ ধরনের কিছু উপহার দিন। এ ছাড়া নিজে রান্না করে প্রিয় খাবার বানিয়েও খাওয়াতে পারেন। নিজে ছবি এঁকে বা পেইন্টেড মগ/কাপ, বাঁশ-বেত-কাঠ-পুঁতির তৈরি নানা রকম শোপিস দেওয়া যায়। তাকে নিয়ে লেখা যেতে পারে কবিতাও, যা ছাপিয়ে কার্ড বানিয়ে বা আবৃত্তি করেও দেওয়া যেতে পারে।

পিঠাপিঠি ভাই-বোন যখন বন্ধু

সহোদর, যাকে আপনি ভাই বা বোন বলেন। সেও হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, যার সঙ্গে শৈশব-কৈশোর ছাড়িয়ে তারুণ্যের দিনগুলোও কাটছে নানা খুনসুটি, মান-অভিমানসহ শত কথার আদান-প্রদানে। বন্ধু দিবস ঘিরে এবার ভাই বা বোনটিকে চমকে দিতে পারেন পুরনো দিনগুলোর হাসিমাখা স্মৃতির ফটোগ্রাফ দিয়ে। ছোটবেলার পাঁচটি ছবি নিয়ে সেই ছবিগুলোর ঘটনা লিখে তৈরি করতে পারেন স্ক্র্যাপবুক। উপহারে আরো রাখতে পারেন একই রং, ডিজাইনের পোশাক কিংবা নিজেদের কোনো মজার ঝগড়া-ঝাঁটির স্মৃতি দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন কাস্টমাইজড উপহার।

ভালোবাসার মানুষও বন্ধু

প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী, যাদের আমরা ভালোবাসা দিবসে সাধারণত উপহার দিই। তারা কিন্তু একে অপরের বন্ধুও। যাদের সঙ্গে প্রতিনিয়ত ভাগাভাগি করা হয় অনুভূতি, কত পথ হাঁটা হয় স্বপ্ন বুনে বুনে। বন্ধু দিবসে শুভেচ্ছা, উপহারের ভাগীদার তারাও। ‘তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু’, লিখে দিতে পারেন তার পছন্দের কোনো লেখকের বইয়ের পাতায়। দিতে পারেন এমন এক মগ, যা গরম হলে তাতে ভেসে উঠবে কোনো ছবি বা বার্তা। কিংবা কফির মগে লিখে দেওয়া যায় এমন টুকরা কিছু কথা, বাণী। নিজের হাতে বানিয়ে দেওয়া যায় কুকিজ বা মিষ্টি।

বক্সের গায়ে লেখা থাকতে পারে ‘বন্ধুত্বে মিষ্টতা থাকুক!’ একসঙ্গে বসে পুরনো প্রিয় সিনেমা দেখা, চা-পানের আড্ডা অথবা একসঙ্গে স্মৃতিময় কোথাও ঘুরে আসতে পারেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com