মান-অভিমান
দীপ্ত টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। ২০১৯ সালের নাটকটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি আবারও দেখানো হচ্ছে এটি। চিত্রনাট্য নাসিমুল হাসান, পরিচালনা রাজু খান।অভিনয়ে রোজী সিদ্দিকী, অশোক বেপারি, শিবলী নোমান, ইফফাত আরা তিথি, কাজী রাজু প্রমুখ।
সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার’-এর পঞ্চম মৌসুম। চার বছর পর আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এ অনুষ্ঠান। বরাবরের মতোই বিচারকের আসনে থাকছেন শিল্পা শেঠি ও গীতা কাপুর।তাঁদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কোরিওগ্রাফার মারজি পিস্তোনজি।