সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শোক-সন্তাপে পুড়ছে শোবিজও

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মুহূর্তটা ছিল স্কুল ছুটির। অথচ জীবন থেকেই ছুটি নিতে হয়েছে একঝাঁক কোমলমতি শিশুকে। সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুলের ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। ভয়াবহ এ ট্র্যাজেডিতে মানসিকভাবে বিপর্যস্ত গোটা দেশ। ব্যতিক্রম নয় শোবিজও। শোক-সন্তাপে আক্রান্ত তারকারা, কেউ দিচ্ছেন সহায়তা, কেউ পরামর্শ, কেউ আবার অসুস্থ হয়ে হাসপাতালে! লিখেছেন কামরুল ইসলামঅভিজ্ঞ আঁখির পরামর্শ২০২৩-এর জানুয়ারিতে শুটিং করতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হন অভিনেত্রী শারমিন আঁখি। তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল। প্রায় মৃত্যুর কোল থেকে ফিরে আসেন অভিনেত্রী। সুস্থ হয়ে উঠলেও এখনো আগুনের ক্ষত ও ভয় বয়ে বেড়াচ্ছেন তিনি।মাইলস্টোন ট্র্যাজেডিতে বহু শিশু অগ্নিদগ্ধ হয়েছে। তাদের কথা ভেবে নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিয়েছেন আঁখি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগামী এক সপ্তাহ বাচ্চাদের কাছে যত কম ভিজিটর যাওয়া যায়, ততই মঙ্গল। প্রচুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টায়।আগুনে পোড়ার পরবর্তী ইফেক্ট হচ্ছে ইনফেকশন। চিকিৎসাধীন বাচ্চাগুলোকে বাঁচাতে চাইলে প্লিজ আবেগের বশবর্তী হয়ে এই মুহূর্তে তাদের দেখতে যাবেন না। আমাদের চামড়া জার্ম প্রটেক্ট করে। যেখানে চামড়াই নেই, সেখানে প্রটেকশন একদম শূন্য লেভেলে।ইনফেকশনের কারণে বেশির ভাগ রোগী মারা যায়। পোড়ায় মরে না। চামড়া পোড়ার কষ্টের সঙ্গে অন্য কোনো যন্ত্রণা মেলাতে যাবেন না। ওপরটা পোড়ায়, ভেতরটাও পোড়ায়। ড্রেসিংয়ের যন্ত্রণা আরো অসহ্যকর।নতুন চামড়া এলেই সেই চামড়া ঘষে আবার উঠানো হয়। ট্রমা শুরু হবে আর দশ দিন পরে। এখন প্রতিটা বাচ্চা অনুভূতি শূন্য। এই মুহূর্তে, একমাত্র ডক্টর ছাড়া ওদের আশপাশে যত কম যাওয়া যায় ততই ভালো। বাসায় ফেরার পর প্রত্যেকটা বাচ্চার মনঃসামাজিক চিকিৎসা প্রয়োজন। আমি তিন মাস মনঃসামাজিক চিকিৎসার শরণাপন্ন হয়েছি। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতাটা অনেক জরুরি।’হৃদয়ে যখন শোকের মাতম, মানুষ যখন উৎকণ্ঠায়, তখন বিনোদনের মজমা বসানো সাজে না। ঠিক তাই, মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে গতকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার আহবান জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি। রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনটি এক লিখিত বার্তায় বলেছে, ‘উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সব প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমা হল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ তাঁদের আহ্বানে সাড়া দিয়েছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। গতকাল তাদের সব শাখা ছিল বন্ধ। চলেনি পুরান ঢাকার লায়ন সিনেমাসের কার্যক্রমও। এ ছাড়া মনিহার সিনেমা হল, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ তাদের কার্যক্রম বন্ধ রাখার খবর জানিয়েছে।বিপর্যস্ত মন নিয়ে হাসপাতালে পরীদুর্ঘটনার খবরে মানসিক অস্থিরতায় ভুগছেন প্রায় সবাই। তবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী পরীমনি। এমনকি তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। গতকাল ‘স্বপ্নজাল’ অভিনেত্রী তাঁর ফেসবুকে জানান, ‘আমার আগুনের একটা ট্রমা আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারিনি। গতকালের [সোমবার] দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি, ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ!’নাটক মুক্তি স্থগিতের অনুরোধনাটকের নিয়মিত মুখ আরশ খান। মাইলস্টোন ট্র্যাজেডিতে তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমন দুঃসময়ে নিজের অভিনীত কোনো নাটক মুক্তি না দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এ অবস্থায় আগামী সাত দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’ছোট পাখি সর্বনাশ হয়ে গেছেব্যান্ড ‘সহজিয়া’র অন্যতম শ্রোতাপ্রিয় গান ‘ছোট পাখি’। এটি তাঁদের ‘ঘোড়া’ [২০১৮] অ্যালবামের গান। প্রকাশের পর থেকে বিভিন্ন সময়ে গানটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে যখনই শিশুদের জীবন ঝুঁকিতে পড়েছে, প্রাণহানি ঘটেছে, তখনই এ গানের কথা পুনরায় চর্চায় উঠে এসেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতেও অনেকে এ গানের লাইন পোস্ট করছেন। বিষয়টি নিয়ে কথা হয় ‘সহজিয়া’র গায়ক ও গীতকার রাজুর সঙ্গে। তিনি বললেন, ‘সত্যি বলতে, খুব সচেতনভাবে গানটি লিখেছি, এমন নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আমাদের অনুভূতি কাজ করে, পরে তা গানে, কথায় চলে আসে। এ গানটিও সেভাবে লেখা। একদিকে গানটি বারবার সত্যি হয়ে উঠছে, আবার উল্টোভাবে বললে সময়টা বারবার গান হয়ে উঠছে। সময়টা তো বদলাচ্ছে না। যখন এ গান লিখি, তখনো পৃথিবীতে যুদ্ধ, শিশুদের প্রাণহানি, নদী-সাগর মরে যাচ্ছে, পাহাড় সরে যাচ্ছে; এখনো তো তাই। আমরা আসলে বারবার হেরে যাচ্ছি, বারবার আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com