তারকারা সচরাচর মেকআপ ছাড়া বের হন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় না তাঁদের আসল অবয়ব। পর্দার গ্ল্যামারটাই বাস্তবে ধরে রাখতে হয় তাঁদের। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কোনো রকম মেকআপ ছাড়াই হুটহাট নিজেদের ছবি প্রকাশ করছেন বিভিন্ন দেশের তারকারা।নিজেদের এই ‘নো মেকআপ লুক’ দেখাতে কোনো রাখঢাকই দেখাচ্ছেন না তাঁরা। সেই হাওয়া লেগেছে বাংলাদেশেও। শুরুটা করেছেন আজমেরী হক বাঁধন। বাঁধনের নো মেকআপ লুকের ছবিটি ভাইরাল হয়েছে।