সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত এক

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁর ছেলে। তিনি পৌর শহরের ৪নং ওয়ার্ডের হাবিবুর রহমান মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজ করছিলেন। কাজ করার সময় একটি লোহার রড বাঁকাতে গিয়ে রডটি পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আবু হানিফ এবং অপর শ্রমিক আল আমিন (সেলিম লন্ডির ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক আল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা শুনেছি। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকে, তাহলে স্বজনরা মরদেহ দাফন করতে পারবেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com