সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভক্তদের সুখবর দিলো রাজকুমার রাও-পত্রলেখা জুটি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজকুমার রাও-পত্রলেখা। প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন। এ দম্পতির জীবন আরো আনন্দময় করতে আসছে নতুন অতিথি। অর্থাৎ বাবা-মা হতে যাচ্ছে রাজকুমার-পত্রলেখা। গত বুধবার ইনস্টাগ্রাম একটি কার্ড পোস্ট করে বাবা-মা হতে যাওয়ার যৌথ ঘোষণা দেন রাজকুমার-পত্রলেখা। এ কার্ডে লেখা রয়েছে, “সন্তান আসছে।” ক্যাপশনে লেখেন- “উচ্ছ্বসিত।” এরপর থেকে ভক্ত-অনুরাগী, সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। তৃপ্তি দিমরি লেখেন, “অভিনন্দন।” সোহা আলী খান লেখেন, “অভিনন্দন। আনন্দের খবর। আর অপেক্ষা করতে পারছি না।” কীর্তি সুরেশ লেখেন, “অভিনন্দন।” বরুণ ধাওয়ান লেখেন, “অভিনন্দন।” দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায় প্রথমবার রাজকুমারকে দেখেন পত্রলেখা। সিনেমায় দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রের এই অভিনেতা বাস্তবেও একই রকম। ২০১৩ সালে ‘সিটি লাইটস’ সিনেমার জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হয়। এরপর রাজকুমারের সঙ্গে দেখা করতে যান পত্রলেখা, সঙ্গে নিয়ে যান তার বড় বোনকে। পত্রলেখা পরে অবাক হয়ে দেখেন মোটেও খারাপ মানুষ নন রাজকুমার। একেবারে অন্য এক মানুষ। উপলদ্ধি করতে পারেন, রাজকুমার ভালো অভিনয়শিল্পী। তারপর কয়েক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান চলে। এভাবে কখন যে প্রেমটা হয়ে যায়, তা কেউই বলতে পারেন না। সর্বশেষ ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। ২০২৫ সাল রাজকুমারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। একদিকে যেমন ‘মালিক’ সিনেমায় অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে, তেমনই আবার চলতি বছরেই ঘোষণা হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com