সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘তাণ্ডব’ চলাকালে কারিগরি ত্রুটি, ছায়াবাণী হল ভাঙচুর

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটি দেখা দিলে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ভাঙচুর ও লুটপাট চালায় দর্শকরা। ঈদের দিন শনিবার (৭ জুন) বিকেলে নগরীর সিকে ঘোষ রোড এলাকায় হামলার পর ‘শো’ বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে পুনরায় ‘শো’ চালু হয়।

 

জানা যায়, শাকিব খানের ‘তাণ্ডব’ ছবি দেখতে ঈদের দিন সকাল থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। আসন সংখ্যার তুলনায় দর্শক বেশি হওয়ায় ‘শো’ চালাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

সাড়ে ৭০০ আসন সংখ্যার দ্বিতীয় তলা হলটিতে শনিবার বিকেল সাড়ে ৩টার ‘শো’ এর শেষ সময়ে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হলে, দর্শকরা উত্তেজিত হয়ে হলের ভেতরে ও বাইরে ভাঙচুর করে। এতে বেশ কয়েকটি আসন, চেয়ার, পোস্টার, টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ‘শো’ বন্ধ থাকে।

আরো পড়ুন:

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা, বিশেষ চরিত্রে জয়া

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা, বিশেষ চরিত্রে জয়া

 

দর্শক আল-আমীন হোসেন বলেন, “বিভাগের মধ্যে এই হলটি মোটামুটি ভালো। তাই আমি শেরপুর থেকে এসেছি ছবি দেখতে। সবকিছু ঠিকঠাক ছাড়া ঈদের মধ্যে কেমনে কর্তৃপক্ষ সিনেমা চালানোর সিদ্ধান্ত নিল। টিকিট কাটতে গিয়ে পড়তে হয়েছে সমস্যায়, হলের ভেতরে পানি। ছবি চলার সময় শেষ না হতেই বন্ধ হয়ে যাওয়া, এটা কোনভাবেই মানা যায় না। তাই দর্শকরা ভাঙচুর করেছে।”

 

হাসান জাকির নামে আরেক দর্শক বলেন, “হলের সামনে অপেক্ষমান শতশত দর্শক। শো শেষ না হলেও কর্তৃপক্ষ অনবরত টিকিট ছাড়ছেন। এটা কোন নিয়মের মধ্যে পড়ে না। ছবি চলাকালীন কখনো সাউন্ড নেই, আবার কখনো ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়া খুবই বিরক্তিকর। সুপার হিট ছবি তাণ্ডব। এজন্য দর্শকরা উত্তেজিত।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com