সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রেসিপি: সহজ উপায়ে সর্ষে ইলিশ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ইলশেগুঁড়ি বৃষ্টি কিংবা ঝুম বৃষ্টির দাপট আজকাল প্রায়ই দেখা যাচ্ছে। যাবে নাই বা কেন? বর্ষাকাল বলে কথা! এই বৃষ্টির দিনে ঝটপট রান্না করে ফেলতে পারেন মজাদার সর্ষে ইলিশ। গরম গরম খিচুড়ি কিংবা সাদা ভাতের সঙ্গে জিভে জল আনা সর্ষে ইলিশ রান্নার খুব সহজ একটি পদ্ধতি জেনে নিন।

রেসিপি: সহজ উপায়ে সর্ষে ইলিশ

উপকরণ
ইলিশ মাছ- ৪ টুকরা (৪০০ গ্রাম)
সরিষার তেল- ৪ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ
কাঁচামরিচ- ৪টি
সরিষার পেস্ট তৈরির উপকরণ
পেঁয়াজ- ১টি (বড়)
কাঁচামরিচ- ৩টি
লবণ- আধা চা চামচ
সরিষা- ২ টেবিল চামচ (৪ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখতে হবে)
প্রস্তুত প্রণালি
ইলিশ মাছের টুকরা ভালো করে ধুয়ে নিন। সরিষার পেস্ট তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার সময় ১/৪ কাপ পানি দেবেন। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন।
মাঝারি আঁচে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিন। তেল সামান্য গরম হলে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিন। নেড়ে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে কষান। এবার চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে মাছের টুকরা দিয়ে দিন। চামচ দিয়ে মসলা উঠিয়ে মাছের উপর দিন। ৫ মিনিট পর সাবধানে উল্টে দিন মাছের টুকরাগুলো। আধা কাপ গরম পানি দিয়ে সামান্য নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর ঢাকনা তুলে আরেকবার উল্টে দিন মাছগুলো। কাঁচামরিচের মাথার অংশ কেটে প্যানে দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন প্যান। তেল উঠে আসলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে।

রেসিপি ও ছবি: স্পাইস বাংলা

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com