সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওমানে দৃষ্টিনন্দন নতুন মসজিদ উদ্বোধন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ওমানের আদ দাখিলিয়াহ গভর্নরেটের বাহলা প্রদেশের সান্ত এলাকায় নতুন একটি দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দেশটির সহকারী গ্র্যান্ড মুফতি ড. শেখ কাহলান বিন নাবহান আল খারুশির পৃষ্ঠপোষকতায় মসজিদটির উদ্বোধন হয়।উদ্বোধন উপলক্ষে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ড. শেখ কাহলান বিন নাবহান আল খারুশি। খুতবায় তিনি মসজিদের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি এর আধ্যাত্মিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সংহতি ও পারস্পরিক ঐক্য গড়ে তোলার গুরুত্বপূর্ণ কেন্দ্র।সমাজের মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

 

মসজিদ উদ্বোধনের সঙ্গে মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীর বিষয়টি উল্লেখ করেন ড. খারুশি। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে দয়া, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সান্ত মসজিদটি গ্রাম ও আশপাশের এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও স্থাপত্যিক সংযোজন হিসেবে নির্মিত হয়েছে।প্রায় পাঁচ হাজার ৪৯০ বর্গমিটার জায়গার ওপর নির্মিত মসজিদটির মোট নির্মাণ এলাকা প্রায় দুই হাজার ৩৫০ বর্গমিটার। মসজিদের প্রধান নামাজের হলরুমে একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এ ছাড়া নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে, যেখানে প্রায় ২০০ নারী নামাজ আদায় করতে পারবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ ওমানি রিয়াল। এতে ইমামের জন্য পৃথক আবাসন এবং বিভিন্ন সেবামূলক সুবিধাও রাখা হয়েছে।

স্থাপত্যের ক্ষেত্রে মসজিদে ইসলামী নান্দনিকতা ও ওমানের ঐতিহ্যবাহী সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে। স্থানীয় নগর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা করা হয়েছে, যাতে ধর্মীয় স্থাপনায় ওমানের নিজস্ব স্থাপত্য ঐতিহ্য ও পরিচয় অক্ষুণ্ন থাকে। মসজিদটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা এবং মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনের নামাজের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন উপলক্ষ ও সামাজিক সমাবেশে মসজিদটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

সূত্র : ওমান অবজার্ভার

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com