সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব কবির প্রিয় খাবার কী ছিল

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

জমিদার পরিবারে জন্ম নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছেন দেশ বিদেশের নানা জায়গায়। খেয়েছেন পৃথিবীর বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার। কিন্তু তার খাবার তালিকায় পছন্দের খাবার কী ছিল তা অনেকেরই অজানা।

আরও পড়ুন: মা দিবসে মাকে দিতে পারেন যেসব উপহার

রবীন্দ্রনাথের পছন্দের খাবারের মধ্যে ঠাকুর বাড়ির প্রভাব রয়েছে বেশ। জানা যায়, ব্রিটিশ শেফ শন কেনওয়ার্দির গবেষণা থেকে।

তিনি বিভিন্ন ভোজের নিমন্ত্রণ এবং প্রসিদ্ধ রেস্তোরাঁর মেন্যু কার্ড সংগ্রহ করে প্রিয় কবির খাবারের তালিকা করেছেন। যেখান থেকে জানা যায়, প্রিয় কবির পছন্দের খাবারের তালিকার প্রথমে রয়েছে সজনে ডাটার সোনা মুগের ডাল।

ঠাকুর বাড়িতে বাঙালির চেনা ঘরানার খাবারের সঙ্গে চর্চা হতো বৈদেশিক নানা রান্নাও। আর এ কারণেই দুপুরের খাবারে ফ্রুট সালাদ রবীন্দ্রনাথের একটি প্রিয় খাবার ছিল।

ঠাকুরবাড়ির মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা বই ‘আমিষ ও নিরামিষ আহার’ বই থেকে জানা যায়, রবিঠাকুরের প্রিয় খাবারগুলোর একটি ছিল এই ভাতের কোফতা। সেই সঙ্গে পছন্দ ছিলো ইলিশ মাছের ঝোলও।

আরও পড়ুন: যেভাবে এলো বিশ্ব মা দিবস!

এছাড়াও প্রিয় খাবারের মধ্যে রয়েছে চিতল মাছের ঝোল,পাঁচ ফোড়নের নিরামিষ, বিশেষভাবে তৈরি এঁচোড়। বিদেশি খাবারগুলোর মধ্যে কবি গুরুর পছন্দ ছিলো কাবাব, চিংড়ির কাটলেট, পাঠার মাংস, ছানার চপ, সন্দেশ ইত্যাদি। পানীয়ের মধ্যে তার সব থেকে প্রিয় ছিলো চা। এছাড়া বিভিন্ন ফলের শরবত।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com