সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সরকারি হাসপাতাল তদারকি করবেন ৬৯ কর্মকর্তা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের সরকারি হাসপাতালগুলোর সেবার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রম তদারকিতে ৬৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করবেন।গত রবিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে এই দায়িত্ব দেওয়া হয়।

 

আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের আওতাধীন হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করবেন। হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিদর্শনে পাওয়া সমস্যা ও সুপারিশ মন্ত্রণালয়কে জানাতে হবে।

এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করে উপস্থিতির তথ্য ও প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও নিশ্চিত করতে হবে। মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণ স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দায়িত্বও থাকবে তাঁদের ওপর।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com