সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নাট্যাচার্য সেলিম আল দিনের জন্মবার্ষিকী

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজন করা হয়েছে।সেখানে শোভাযাত্রা, আলোচনাসভা, স্মারক বক্তৃতা এবং মঞ্চনাটক প্রদর্শনীর জমকালো উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় নাট্য সংগঠনগুলো।

 

এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী কর্মসূচি সাজিয়েছে ‘সেলিম আল দীন সংগ্রহশালা’। গতকাল বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক আলোচনায় একক বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ আজফার হোসেন। একই হলে সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘ধাবমান’।আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি।

 

অন্যদিকে, ‘ঢাকা থিয়েটার’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনের বিশেষ নাট্যোৎসব। আজ সকালে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা নাটক ‘নিমজ্জন’।উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে আনন জামানের রচনা ও নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘জহরনামা’। সমাপনী দিন ২০ আগস্ট বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাট্য সংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে এ এইচ রাজন ও রফিকুল ইসলামের যৌথ রচনা এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘একসাথে চলি একসাথে বাঁচি’।

 

নাট্যদল ‘স্বপ্নদল’ও সাজিয়েছে তিন দিনের পৃথক সূচি। আজ সকালে সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবে দলটি। এক দিন বিরতি দিয়ে ২০ আগস্ট স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি মঞ্চায়ন করবে ‘স্বপ্নদল’ [বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট]।নির্দেশনায় জাহিদ রিপন। ২১ আগস্ট একই মঞ্চে একই সময়ে মঞ্চায়ন করা হবে সেলিম আল দীনের নাটক ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম প্রদর্শনী।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com