সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হলে ‘কেজিএফ ২’ চলাকালীন গুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
Promi News BD

গেল বছরের ডিসেম্বরে ভারতসহ বিশ্বময় সাড়া ফেলেছিল স্যান্ডেলউড সিনেমা পুষ্পা: দ্য রাইজ। পুষ্পা ঝড় শেষে এবার ভারতে ভর করেছে স্যান্ডেলউডের আরেকটি সিনেমা ‘কেজিএফ ২’।

মাত্র ৭ দিনেই ‘দঙ্গল’ ও ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিল কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা। সিনেমা নিয়ে যখন শোরগোল চলছে ভারতে এরইমধ্যে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কর্ণাটকের ‘রাজশ্রী’ নামক সিনেমাহলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার শো চলাকালীন এই ঘটনা ঘটে। সেখানে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্তকুমার (২৭) নামের এক যুবক। তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন।

এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। শো চলাকালীনই দুজনের এই মারামারি বাকিদের সমস্যা সৃষ্টি করে। তারা ওই ব্যক্তিকে বের করে দেন।

কিছুক্ষণ পর হঠাৎ ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিতে আহত হন বসন্ত। তার পেটে গুলি লাগে।

গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। শো থামিয়ে বসন্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, আহত বসন্তের বাড়ি কর্ণাটকের হাভেরি জেলার সিগগাঁওয়ে। তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com