গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত মোট দুটি ম্যাচে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছেন মেসিরা। ইংল্যান্ডের সাথে সেমির আগে গ্রুপপর্বে জর্ডানের বিরুদ্ধেও নীল রঙে খেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে ফাইনালে হোম জার্সি পরেই খেলবে তারা।
এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি অর্থাৎ সাদা-আকাশী শার্টের সাথে এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই পোশাকেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।তবে ফাইনালের দিন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন। যেটা তিনি ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল।
আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের সামনে দ্বিতীয় বিশ্বকাপের হাতছানি আর মেসিদের সামনে চতুর্থ শিরোপা জেতার সুযোগ।
প্রমি নিউজ বিডি
বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।