মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টা থেকেই তিনি হাসপাতালে ছিলেন। সকালে চিকিৎসকদের কাছ থেকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর খবর পান।

মরদেহের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে রুবেল বলেন, মরদেহ গোসলের পর ধানমন্ডির ১ নম্বর সড়কের ১৯ নম্বর বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নানা অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com