সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সঞ্চালক ও আলোচকরা পাবেন ৪ হাজার টাকা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
অনলাইনে (জুম প্ল্যাটফরমে) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতে সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয় এসংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

নতুন নির্দেশনায় মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক, র‌্যাপোটিয়ার এবং অংশগ্রহণকারীদের জন্য সম্মানীর হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২১ সালে জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। 

নতুন পরিপত্র অনুযায়ী, অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক চার হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। সঞ্চালক ও আলোচকদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে জনপ্রতি চার হাজার টাকা।

আলোচকের সংখ্যা সর্বোচ্চ তিনজন হতে পারবে। র‌্যাপোটিয়াররা জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে পাবেন এবং এ খাতে সর্বোচ্চ দুজনকে সম্মানী দেওয়া যাবে। সেমিনার বা কর্মশালার অংশগ্রহণকারীদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে জনপ্রতি এক হাজার টাকা। 

অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা পরিপত্রে বলা হয়েছে, জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে।

একই সঙ্গে অনলাইনে (জুম প্ল্যাটফরমে) আয়োজিত সেমিনার ও কর্মশালার সম্মানীর হার নির্ধারণসংক্রান্ত ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা ২২৯ নম্বর স্মারক বাতিল করা হয়েছে। বর্তমান সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক ধাপের নীতিগত পরিবর্তন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার সম্মানী ও ভাতার হার সর্বশেষ পুনর্নির্ধারণ করা হয়েছিল ২০১৯ সালের ২২ মে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com