অরবিন্দ লালওয়ানি : আমাদের যাত্রা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে ভিত্তি তৈরি করছি।
অরবিন্দ লালওয়ানি : আমাদের যাত্রা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে ভিত্তি তৈরি করছি।
প্রশ্ন : বাংলাদেশের তরুণদের মধ্যে বিশেষ কিছু কি দেখেছেন?
অরবিন্দ লালওয়ানি : বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও লড়াকু মানসিকতার। আমি সিঙ্গাপুর থেকে এসেছি, যেখানে মানুষ তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করে; কিন্তু এখানে আমি ভিন্ন ধরনের ক্ষুধা ও সংগ্রামের মানসিকতা দেখি। আমার মনে হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। সঠিক সুযোগ ও প্রশিক্ষণ দেওয়া গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করতে পারবে।
প্রশ্ন : সাধারণ মানুষের কাছে কমব্যাট স্পোর্টসকে আরো জনপ্রিয় করতে কী ধরনের পরিকল্পনা রয়েছে?
অরবিন্দ লালওয়ানি : মানুষকে আকৃষ্ট করতে হলে শুধু ম্যাচ আয়োজন করলেই হবে না। প্রয়োজন বিনোদনের একটি সমন্বিত উপস্থাপন। আমরা শুধু একটি বক্সিং ইভেন্ট করছি না, বরং এটিকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতায় রূপ দিতে চাই।
প্রশ্ন : আগামী দিনে কী ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে?
অরবিন্দ লালওয়ানি : প্রথম আয়োজনের সাফল্য আমাদের আরো বড় স্বপ্ন দেখাচ্ছে। আগামী ইভেন্টে রাশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের হাই প্রোফাইল ফাইটাররা অংশ নেবেন। আমরা এমন কিছু করতে যাচ্ছি, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়; দেশের কমব্যাট স্পোর্টসের জন্য একটি নতুন অধ্যায় হবে।