সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আমি আর্জেন্টিনা নাটকে ব্রাজিল

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হয়েছে। আঁচ কতটা পাচ্ছেন?

উৎসব উৎসব লাগছে।

রাত জেগে খেলা দেখার মজাই আলাদা। আমরা বন্ধু-বান্ধব মিলে বড় ম্যাচগুলো একসঙ্গে দেখি। এবারও সেই প্ল্যান করে রেখেছি। একেক দিন একেকজনের বাসায় হাজির হই আমরা।
সেখানেই রান্নাবান্না, খাওয়াদাওয়া করি। আমার মনে হয় ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মতো এমন উম্মাদনা আর কোথাও নেই। 

 

আপনি কোন দলের সমর্থক?

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। মেসিকে আমি ফুটবলের বরপুত্র বলি।

গতবার ফাইনালে তো কান্নাকাটি শুরু করেছিলাম। আরেকটু হলে হার্ট অ্যাটাকই করতাম। কারণ আমি জানতাম ২০২২ সালের বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ। তাই একবার অন্তত তার হাতে কাপ উঠুক এটা মনে-প্রাণে চেয়েছিলাম। কিন্তু এমবাপ্পে সে চাওয়া পণ্ড করে দিচ্ছিল প্রায়।
যাহোক, সব ভালো যার শেষ ভালো তার। কাপটা মেসির হাতেই শোভা পেল। তার মধ্যে আবার বাড়তি পাওয়া, এবারও মেসি খেলছে। আমার বিশ্বাস কাপটা আবারও তাঁর হাতে উঠবে। 

 

‘পাড়ার বিশ্বকাপ’ ধারাবাহিকের গল্পটা কেমন?

খুব মজার। ফুটবল নিয়ে আমরা যে কত আবেগী সেটা ফুটে উঠবে এখানে। পাড়ার ছেলে-মেয়েরা ভাগাভাগি হয়ে নিজেদের সমর্থন অনুযায়ী দল গঠন করে। তারাও মাঠে খেলে। হাসি-ঠাট্টা, দ্বন্দ্ব আবার ভালোবাসা—সবই আছে নাটকটিতে।

 

আপনার চরিত্রটি কেমন?

ভালো কথা, আমি নাটকটিতে ব্রাজিল সমর্থকের চরিত্র করেছি, যেটা বাস্তব জীবনের সঙ্গে সাংঘর্ষিক। আমাকে বাস্তবে কোটি টাকা দিলেও কিন্তু ব্রাজিল করব না। অনেকে দেখি দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে। এরা আসলে কারা! কিভাবে ছোটবেলার ভালোবাসা বড় হয়ে মন্দবাসা হয়ে যায়। কী করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা আর আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয় মানুষ?

 

নাটকটির শুটিং কবে করেছেন?

আরে সেদিন, ৬ জুন থেকে। টানা শুটিং করতে হবে। কারণ ৪০ পর্বের নাটক। বিশ্বকাপের প্রতিদিনই প্রচারিত হবে। সবাই সেভাবেই শিডিউল দিয়েছে।

 

আর কী কী করছেন?

বিশ্বকাপ নিয়ে আরেকটি নাটক করব, শিডিউল নিয়ে রেখেছেন পরিচালক। সবে তো ঈদ শেষ হলো। কাজের ফ্লো এখনো সেভাবে শুরু হয়নি। সামনে আরো কয়েকটি নাটকের শুটিং আছে।

 

এবার ঈদে আপনার কতগুলো নাটক এসেছে?

এবার আসলে আমি সেভাবে খেয়াল রাখতে পারিনি। এরমধ্যে চোখে পড়েছে ‘জামাই বউয়ের তেলেসমাতি’, ‘মধ্যবিত্তের কোরবানি’, ‘বউ শাশুড়ির ঝগড়া’, ‘বউয়ের পতন’, ‘মাটির পুতুল’, ‘জামাই কিছু বোঝে না’সহ আরো কয়েকটি। দেখলাম সবই মিলিয়ন ভিউ পেয়েছে। ভালোই লেগেছে।

 

ঈদে অন্যদের কাজ দেখেছেন?

হ্যাঁ। অন্যদের কাজ খুব আগ্রহ নিয়ে দেখি। এবার ‘মায়াপাখি’ নাটকটা খুব ভালো লেগেছে। সিনিয়র অভিনেতারা ফিরছেন আবার, এটাও ভালো লাগছে।

 

বড় পর্দায় ফেরার ইচ্ছা আছে?

ভালো কিছু না হলে বড় পর্দায় ফিরব না।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com