সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ক্রয়ের অনুমোদন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা ক্রয়ের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।

সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে এই টিকা সংগ্রহ করা হবে। যাতে সময়মতো টিকার প্রাপ্যতা নিশ্চিত করা যায় এবং দেশজুড়ে টিকাদান সেবা নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়।

প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এখানে একই সঙ্গে ক্রয়কারী সংস্থা এবং সরবরাহকারী হিসেবে কাজ করবে।

কর্মকর্তারা আরও বলেন, দেশের টিকাদানের হার বজায় রাখতে এবং ইপিআই-এর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শিশুদের সংক্রামক ব্যাধি ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় ইপিআই দেশের প্রধান জাতীয় কর্মসূচি হিসেবে কাজ করছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com