সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার আবার চালু হতে যাচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার আবার চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইনে সোমবার এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এই সিদ্ধান্ত নেন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার আবার চালু এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মরিশাসে জনবল রপ্তানির বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে।

বৈঠকের শুরুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে জনশক্তি পাঠাতে দ্রুত সমঝোতা স্মারক সইয়ের জন্য অনুরোধ করেন। টেক্সটাইল ছাড়াও দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, নার্সসহ বিভিন্ন পেশার লোকবল পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। পরে মন্ত্রী মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে অত্যন্ত আগ্রহী। বিশেষ করে মরিশাসের টেক্সটাইলশিল্পে অনেক দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। তিনি জানান, শ্রমবাজার আবার চালুর লক্ষ্যে দ্রুতই একটি সমঝোতা স্মারকের খসড়া পাঠানো হবে। এ সময় মরিশাসের মন্ত্রী বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com