* ফ্লাস্কের ভেতরে চা ও কফির দাগ পড়বেই।
* বেশিদিন হয়ে গেলে প্রেসার কুকারের ভেতরে কালচে দাগ পড়ে। এই দাগ দূর করতে এক কাপ পানির সঙ্গে কয়েক টুকরা লেবু বা এক টুকরা তেঁতুল দিয়ে জ্বাল দিন। ১৫ মিনিট পর মেজে ধুয়ে নিন।

* চা বা কফির কাপে দাগ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকে। এটা তুলতে তুলায় ভিনেগার বা খাবার সোডা লাগিয়ে ঘষুন।
* কাচের জিনিসে দাগ তুলতে এক চামচ ভিনেগার, এক চামচ চুন এক গ্লাস গরম পানিতে মেশান। ১০ মিনিট রেখে দিন। এরপর এই মিশ্রণ দিয়ে কাচের বাসন পরিষ্কার করুন। সহজেই দাগ উঠে যাবে।
* স্টিলের তৈরি যেকোনো জিনিসে ফোঁটা ফোঁটা দাগ পড়ে। এই দাগ দূর করতে ভিনেগার লাগিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। পরিষ্কার হয়ে যাবে।
* বঁটি বা চাকুতে মরিচা পড়া নিয়মিত ব্যাপার। এটা দূর করতে লেবু অথবা আলুর টুকরা ঘষে নিন। মরিচার দাগ দূর হবে।
* বাথরুম ও রান্নাঘরের পানির ট্যাপ বিবর্ণ হয়ে যায়। মাঝেমধ্যে লেবুর খোসা দিয়ে ঘষে পানিতে ধুয়ে নিন। এরপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। নতুনের মতো দেখাবে।
* কাঁঠালের আঠা, কাঁচকলার কষ বা এজাতীয় কোনো কিছু বাসনে লেগে গেলে সহজে উঠতে চায় না। এই দাগ তুলতে কাপড়ে তেল মেখে ঘষে নিন। অথবা টক দই দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
* বেসিন বা বাথটাবের দাগ তুলতে ভিনেগার গরম করে কাপড় ভিজিয়ে দাগে ঘষুন। উঠে যাবে।
* হলদে হয়ে যাওয়া অ্যালুমিনিয়ামের পাত্রে ভিনেগার মেশানো পানি নিয়ে কিছুক্ষণ ফোটান। রং আগের মতো ঝকঝকে হয়ে যাবে।