সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নেইমারকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল শিবিরে। উত্তর আমেরিকায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা, যা তার টুর্নামেন্টে অংশগ্রহণের শুরুটা কঠিন করে তুলতে পারে।

 

নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা নিশ্চিত করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে নিয়মিত খেলছিলেন নেইমার। তবে, গত সপ্তাহের শেষ দিকে কুরিতিবার বিপক্ষে ম্যাচে পরাজয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও বড় ধাক্কা পান তিনি। ম্যাচ চলাকালীন কাফ ইনজুরিতে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমদিকে সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছিল, চোটটি গুরুতর নয়। কিন্তু, পরে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের পরীক্ষায় ধরা পড়ে, নেইমার গ্রেড-টু কাফ ইনজুরিতে ভুগছেন।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নেইমারের এমআরআই রিপোর্টে পায়ের পেশিতে মাঝারি চোট ধরা পড়েছে।

ব্রাজিল দলের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে এমআরআইও ছিল। রিপোর্টে তার কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। আশা করা হচ্ছে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন।

তবে স্বস্তির খবর হলো, এই চোট এতটা গুরুতর নয় যে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হবে তাকে। যদিও তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

সেলেসাওদের দ্বিতীয় ম্যাচটি হবে ছয় দিন পর হাইতির বিপক্ষে। দলের মেডিকেল স্টাফরা আশাবাদী, সেই ম্যাচের আগেই ফিট হয়ে উঠতে পারেন নেইমার।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com